West bengal Assembly Elections 2026: ভুয়ো ভিডিও বা ডিপ ফেক AI ভিডিও নির্বাচনী প্রচারে! কড়া ব্যবস্থার নির্দেশ
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ভুয়ো ভিডিও বা ডিপ ফেক AI ভিডিও নিয়ে বিশেষ সতর্কতা এবং কড়া ব্যবস্থা৷ কী সিদ্ধান্ত ভবানী ভবনের?
কলকাতা: নির্বাচনী প্রচারে ভুয়ো ভিডিও বা ডিপ ফেক AI ভিডিও নিয়ে অভিযোগ কমিশনে জমা পড়লে সরাসরি হবে এফআইআর৷ সূত্রের খবর, নির্বাচন কমিশন যে অভিযোগ গুলোকে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেবে, সেই সকল ভুয়ো ভিডিও-র প্রেক্ষিতে ভবানী ভবনের সাইবার থানায় হবে এফআইআর৷
রাজ্য পুলিশ সূত্রে খবর, আগে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা বা কমিশনারেটে তদন্ত হত। সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার রিপোর্ট দিতেন কমিশনে৷ এবার সরাসরি ভবানী ভবনের সাইবার থানায় এফআইআর করে তদন্ত হবে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ মার্চেই ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন৷ এই পর্বে চার দফায় রাজ্যজুড়ে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে জারি হয়ে যাবে আদর্শ নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী প্রচারের জন্য কমপক্ষে ২২ দিন সময় পাবে সব রাজনৈতিক দলেরা।
advertisement
নির্বাচনী প্রচার ঘিরে যাতে কোনও ভাবেই গুজব না ছড়ায়, বিশৃঙ্খলা না তৈরি হয়, সেই জন্যই কড়া মনোভাব। মনে করা হচ্ছে, আগামী ২৮ ফেব্রুয়ারি এসআইআরের তালিকা প্রকাশের পরেই নির্বাচনী দিনক্ষণ প্রকাশ করতে পারে কমিশন।
প্রসঙ্গত, আদালতের শুনানিতে ফের উঠল এসআইআর প্রক্রিয়ার প্রসঙ্গ৷ মঙ্গলবারের শুনানির পরে বুধবারও সর্বোচ্চ আদালতে কমিশনের তরফে মেনশন করা হল বাংলার এসআইআর মামলার৷ জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিরপেক্ষ নথি হিসেবে গৃহীত হওয়ার ক্ষেত্রে আশঙ্কা জানান। উত্তরে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় ঠিক কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড৷
advertisement
বপক্ষের বক্তব্য শুনে রায়ে কিছুটা পরিমার্জন করে সর্বোচ্চ আদালত৷ জানানো হয়, ‘‘ইআরও এবং এইআরওদের কাছে ১৫ ফেব্রুয়ারির আগে যে সব নথি জমা পড়েছে, সেই সব নথি তাঁরা আগামিকাল বিকেল ৫টার মধ্যে প্রিসাইডিং অফিসারের হাতে হস্তান্তর করবেন ERO এবং AERO রা৷ মাধ্যমিকের পাশ সার্টিফিকেটের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে বয়সের এবং অভিভাবকত্বের প্রমাণপত্র হিসেবে।’’
Location :
West Bengal
First Published :
Feb 25, 2026 2:34 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West bengal Assembly Elections 2026: ভুয়ো ভিডিও বা ডিপ ফেক AI ভিডিও নির্বাচনী প্রচারে! কড়া ব্যবস্থার নির্দেশ










