advertisement

Howrah Shootout: রহস্য বাড়াচ্ছে একটা ‘বাইক’! হাওড়ার শুটআউটে প্রোমোটার খুন...নজরে হারুন-রোহিতের ‘কানেকশন’

Last Updated:

হাওড়া শুটআউটে হারুন-রোহিতের ‘কানেকশন’ নিয়ে উঠছে প্রশ্ন৷ নজরে একটি মোটকবাইক৷ আইনশৃঙ্খলার অবনতির দাবি বিজেপির৷

হাওড়ায় শুটআউট৷
হাওড়ায় শুটআউট৷
হাওড়া: ভোরবেলা হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানার কাছে চায়ের দোকানে চা খাচ্ছিলেন এলাকার প্রোমোটার মহম্মদ সফিকুল৷ তারপর হঠাৎ করেই তাঁকে ঘিরে ধরে হারুন এবং রোহিত সহ কয়েকজন দুষ্কৃতী৷ তারপর হাল্কা কথাবার্তার মাঝেই মাথার পিছন দিকে হঠাৎ গুলি৷ তারপরে সফিকুল মাটিতে লুকিয়ে পড়তেই পর পর গুলি দু’জনের৷ সাতসকালে হাওড়ায় শুটআউট৷ এবার হাওড়া শুটআউট কাণ্ডে রহস্য ঘনীভূত হল একটি বাইক নিয়ে৷ যে বাইকে করে চম্পট দিয়েছিল দুষ্ক়তীরা৷
এলাকাবাসীর একাংশের অভিযোগ, খুনে অভিযুক্ত হারুন বিধায়ক গৌতম চৌধুরীর ‘ঘনিষ্ঠ’৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গৌতম চৌধুরীর সঙ্গে হারুন খানের একাধিক ছবি সামনে এসেছে৷ এমনকি, হারুন অপরাধ ঘটানোর সময় যে বাইক ব্যবহার করেছিল তা ‘বিধায়কের ’৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক গৌতম চৌধুরী।
advertisement
advertisement
এই নিয়ে শোরগোল শুরু হতেই নিজের প্রতিক্রিয়া জানালেন গৌতম চৌধুরী। হারুনকে চিনলেও ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার করেন। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক বলেন, “আমরা জনপ্রতিনিধি। আমাদের সামাজিক কাজ করতে বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এ মাটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। বাম আমল কাটিয়ে ২০১১ সালে এখানে শান্তি ফিরে এসেছে। যারা ক্রিমিনাল, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা জেলে যাবে। সময়ের অপেক্ষায় রয়েছি আমরা। আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি।”
advertisement
যদিও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতা উমেশ রাই দাবি করেন, “গত ২৬ জানুয়ারি পিলখানায় একটা বড় অনুষ্ঠান হয়েছিল। সেখানে হারুন খানের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন গৌতম চৌধুরী। উনি গুন্ডাদের গ্রুপ তৈরি করেছেন।”
advertisement
নিহত প্রোমোটার মহম্মদ সফিকুলকে খুন করে চম্পট অভিযুক্ত হারুন-রোহিত৷ বাড়ির নীচে নামতেই ঘিরে ধরে দুষ্কৃতীরা৷ হারুনের সঙ্গে কথা কাটাকাটি হতেইপয়েন্ট ব্ল্যাঙ্করেঞ্জ থেকে পিছন থেকে মাথায় গুলি করে রোহিত৷ প্রোমোটার লুটিয়ে পরতেই পরপর ৬ রাউন্ড গুলি চালিয়ে চম্পট হারুন-রোহিত৷  সিসি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনার মুহূর্তের হাড়হিম করা ছবি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মহম্মদ সফিকুলের।
advertisement
খুনে অভিযুক্ত হারুনের বাড়িতে ভাঙচুর ক্ষিপ্ত জনতার। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে
পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah Shootout: রহস্য বাড়াচ্ছে একটা ‘বাইক’! হাওড়ার শুটআউটে প্রোমোটার খুন...নজরে হারুন-রোহিতের ‘কানেকশন’
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement