advertisement

কোয়ার্টারে মেলে রক্তাক্ত দেহ! মহিলা চা শ্রমিক খুনের ঘটনায় গ্রেফতার ৩ প্রতিবেশী যুবক

Last Updated:

মহিলা চা শ্রমিক খুনের ঘটনায় গ্রেফতার তিন প্রতিবেশী যুবক। জানা গিয়েছে, চুরিতে বাধা দিয়ে যাওয়াতেই মহিলাকে খুন করে ওই তিন যুবক৷

কোয়ার্টারে মেলে রক্তাক্ত দেহ! মহিলা চা শ্রমিক খুনের ঘটনায় গ্রেফতার ৩ প্রতিবেশী যুবক   (প্রতীকী চিত্র)
কোয়ার্টারে মেলে রক্তাক্ত দেহ! মহিলা চা শ্রমিক খুনের ঘটনায় গ্রেফতার ৩ প্রতিবেশী যুবক (প্রতীকী চিত্র)
চঞ্চল মোদক, চোপড়া:  ২৪ ঘণ্টার মধ্যে মহিলা চা শ্রমিক খুনের ঘটনায় গ্রেফতার তিন প্রতিবেশী যুবক। চুরি করার সময় বাধা দেওয়ায় মহিলাকে খুন স্বীকারোক্তি ধৃতদের। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ। জানা গিয়েছে সোমবার চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের লছুগছ এলাকায় নিজের কোয়াটার থেকে মহিলা চা শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ওই মহিলার নাম জয়ন্তী ওঁরাও (৫০)। মাতৃ টি-স্টেট চা বাগানের শ্রমিকের কাজ করতেন। সোমবার সকালে শোয়ার ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয় জয়ন্তী ওঁরাওয়ের। মৃত মহিলার ছেলের অভিযোগে ঘটনার তদন্তে নেমে তিন প্রতিবেশীকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ।‌ ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
advertisement
advertisement
চুরি করার সময় ওই মহিলা অভিযুক্তের চিনে ফেলে। এরপর অভিযুক্তরা তাকে খুন করে। এবং আজ ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত বলে ফোনে জানান সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল৷
advertisement
প্রসঙ্গত, চোপডা়য় গত সোমবার মহিলা চা শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের লছুগছ ৮ নম্বর কোয়ার্টার এলাকায়। সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ তৈরি হয়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম জয়ন্তী ওরাও (৫০)৷
advertisement
তিনি স্থানীয় মাতৃ টি স্টেট চা বাগানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। পরিবার ও সহকর্মীদের কাছে তিনি পরিচিত মুখ ছিলেন। হঠাৎ তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির ভেতর থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
কোয়ার্টারে মেলে রক্তাক্ত দেহ! মহিলা চা শ্রমিক খুনের ঘটনায় গ্রেফতার ৩ প্রতিবেশী যুবক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement