advertisement

South 24 Parganas News: সুন্দরবন বাঁচাতে কয়েক হাজার কোটির মেগা প্রজেক্ট আনছে রাজ্য, কমবে নোনা জলের দাপট! বদল আনতে মরিয়া সেচ দফতর

Last Updated:

South 24 Parganas News: এবার গঙ্গার মিষ্টি জলে সিক্ত হবে সুন্দরবন। লবণাক্ত জলের মাত্রা কমাতে আসছে নতুন মেগা প্রজেক্ট। সুন্দরবনকে বাঁচাতে 'সুন্দরবন আপার ডেল্টা ক্লাইমেট রিসাইলেন্ট ডেভেলপমেন্ট প্রোজেক্ট' শুরু করবে সেচ দফতর।

সুন্দরবনের লবণাক্ত জলের মাত্রা কমাতে আসছে বড় প্রকল্প
সুন্দরবনের লবণাক্ত জলের মাত্রা কমাতে আসছে বড় প্রকল্প
সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার গঙ্গার মিষ্টি জলে সিক্ত হবে সুন্দরবন, আসছে নতুন প্রজেক্ট। সুন্দরবনকে বাঁচাতে ‘সুন্দরবন আপার ডেল্টা ক্লাইমেট রিসাইলেন্ট ডেভেলপমেন্ট প্রোজেক্ট’ নামের নতুন প্রজেক্টে কাজ শুরু করবে সেচ দফতর।
দিনের পর দিন সুন্দরবনে লবণাক্ততার পরিমাণ বাড়ছে। এর মূল কারণ সমুদ্রের জলস্তর বাড়ছে ফলে সমুদ্রের জল ভিতরে ঢুকছে। অপরদিকে মিষ্টি জলের যে প্রবাহ সেই জলের স্রোত কমে মজে যাচ্ছে। ফলে মোহনার দিকে মিষ্টি জল কম যাচ্ছে। এই প্রকল্পের জন্য খরচ হবে কয়েক হাজার কোটি টাকা। এর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে ঋণ নেবে রাজ্য।
advertisement
advertisement
এই প্রকল্পের ‘ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট’ এবং ‘ডিটেইলড প্রোজেক্ট রিপোর্ট’ বানানোর জন্য সম্প্রতি টেন্ডার ডেকেছে রাজ্য সেচ দফতর। এই প্রকল্পের মাধ্যমে আদিগঙ্গা ও পিয়ালির মতো ছোট নদী ও খাল সংস্কার করা হবে। এর সঙ্গে বিদ্যাধরী, রায়মঙ্গল, মাতলা, মুড়িগঙ্গা-সহ সুন্দরবনের বিভিন্ন নদীতে মিষ্টি জলের প্রবাহ বজায় রাখা হবে। এই কাজ করতে পারলে সুন্দরবনে মিষ্টি জলের প্রবাহ বাড়ানো যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, বিশ্বব্যাঙ্কের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে সুন্দরবনের বিভিন্ন নদীর জলে সর্বোচ্চ ২৭ পিপিটি এবং সর্বনিম্ন ১৩ পিপিটি পর্যন্ত লবণাক্ততা পাওয়া গিয়েছে। ২০৫০ সালে সেটা বেড়ে হবে ৩১-৩২ পিপিটি। যার ফলে অনেক উদ্ভিদ ও জীবজন্তু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে দ্রুত এই কাজ করতে হবে সুন্দরবনকে বাঁচানোর জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবন বাঁচাতে কয়েক হাজার কোটির মেগা প্রজেক্ট আনছে রাজ্য, কমবে নোনা জলের দাপট! বদল আনতে মরিয়া সেচ দফতর
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement