South 24 Parganas News: জয়নগরের গ্রামের প্রায় ২০ বছরের যন্ত্রণার অবসান! বিধায়কের ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে প্রথম পাকা রাস্তা, এলাকা জুড়ে খুশির হাওয়া
- Reported by:Suman Saha
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: এই বেহাল রাস্তার কারণে শুধু চলাফেরাতেই সমস্যা নয়, বড়সড় দুর্ঘটনাও ঘটত। তাই নতুন রাস্তা পেয়ে স্বস্তিতে এলাকাবাসী।
জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহাঃ এই প্রথম পাকা রাস্তার স্বাদ পেতে চলেছে জয়নগর ১ নম্বর ব্লকের হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সরিষাদহ গ্রামের রাস্তা। দীর্ঘ প্রায় ১৫-২০ বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারা বেহাল রাস্তা ঠিক করার দাবি নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। তবে এবার রাস্তা পাকা হওয়ার খবর শুনে গ্রামের বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চালকদের মধ্যে খুশির হাওয়া। স্থানীয় বিধায়কের ব্যবস্থাপনায় এই পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে।
এই রাস্তা খারাপ থাকায় বৃষ্টি হলেই জল জমে যেত, তৈরি হত গর্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলগামী ছাত্রছাত্রী কিংবা অফিসযাত্রী সকলেই সমস্যায় পড়তেন। দু-চার পা চলাই যেন দুঃসাধ্য হয়ে উঠত। অবশেষে বহুদিনের সেই দুর্ভোগ কাটতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই সারাইয়ের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এখন দেখার, নতুন পথ এলাকাবাসীর জীবনে কতখানি স্বস্তি ফেরায়।
advertisement
আরও পড়ুনঃ কৃষিকাজে প্রযুক্তির ছোঁয়াতেই বাজিমাত! নয়া পদ্ধতিতে বিকল্প চাষে আয়ের দিশা দেখাচ্ছেন কালচিনির চাষিরা, ছুটে এলেন বিদেশি কৃষিবিদরাও
সব মিলিয়ে, যত তাড়াতাড়ি এই রাস্তার কাজ শেষ হবে তত তাড়াতাড়ি উপকৃত হবেন এলাকার মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা। কারণ এই বেহাল রাস্তার কারণে শুধু চলাফেরাতেই সমস্যা নয়, বড়সড় দুর্ঘটনাও ঘটত। তাই নতুন রাস্তা পেয়ে স্বস্তিতে এলাকাবাসী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাকা রাস্তার জন্য স্থানীয় বাসিন্দাদের অনেকটাই সমস্যা দূর হল। বেহাল রাস্তার কারণে স্কুল, কলেজে যেতে বেশ ছাত্রছাত্রীদের বেশ অসুবিধা হত। অসুস্থ রোগীদের অনেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আরও গুরুতর অসুস্থ হয়ে যেতেন। তাই নয়া রাস্তা পেয়ে খুশি সকলে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 06, 2026 2:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: জয়নগরের গ্রামের প্রায় ২০ বছরের যন্ত্রণার অবসান! বিধায়কের ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে প্রথম পাকা রাস্তা, এলাকা জুড়ে খুশির হাওয়া











