South 24 Parganas News: অবলা প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলেন অটোচালক, এক নিমেষে সব তছনছ! আহত আরও ৫

Last Updated:

South 24 Parganas News: কুকুরকে বাঁচাতে গিয়ে রায়দিঘিতে দুর্ঘটনায় মারা গেলেন অটোচালক। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাগ্রস্থ অটো
দুর্ঘটনাগ্রস্থ অটো
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কুকুরকে বাঁচাতে গিয়ে রায়দিঘিতে দুর্ঘটনায় মারা গেলেন অটোচালক। ওই অটোচালকের নাম কবীর মিস্ত্রি(৩৩)। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর দক্ষিণ বিষ্ণুপুর থেকে ওই অটোচালক অটোতে যাত্রী নিয়ে রায়দিঘির দিকে যাচ্ছিলেন। পরে সাহেববাড়ি এলাকায় রাস্তার মাঝে একটি কুকুর চলে আসে।
সেই কুকুরকে বাঁচাতে গিয়ে ব্রেক চাপেন অটোচালক আর তাতেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে অটোচালক ব্রেক কষতেই সোজা অটোটি গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা ইটে। সেখান থেকে সোজা এসে অটো দাঁড়ায় রাস্তার মাঝে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে সকলকে উদ্ধার করে।
advertisement
advertisement
কিন্তু অটোচালক ঘটনাস্থলে মারা যান। বাকি যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অটোটি জোরে চলছিল। ফলে হঠাৎ ব্রেক কষায় অটো চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। জানা গিয়েছে ওই অটোচালকের বাড়ি মথুরাপুরের লালপুরে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশের পক্ষ থেকেও ওই এলাকায় জোরে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার পর দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। অটোটিকে বর্তমানে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: অবলা প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলেন অটোচালক, এক নিমেষে সব তছনছ! আহত আরও ৫