Indian Railways: কাউন্টার এখন ভবঘুরেদের দখলে, জয়নগর স্টেশনে টিকিট কাটতে গিয়ে ওলটপালট হচ্ছে সব! খসছে বাড়তি টাকা

Last Updated:

South 24 Parganas Indian Railways: শিয়ালদহ দক্ষিণ শাখার জয়নগর স্টেশন গুরুত্বপূর্ণ। কিন্তু এই স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে তিনটি টিকিট কাউন্টার কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। চরম অসুবিধায় পড়তে হচ্ছে সকল যাত্রীকে। খরচ হচ্ছে বাড়তি টাকা।

বন্ধ টিকিট কাউন্টার, নিত্যযাত্রীদের ভোগান্তি
বন্ধ টিকিট কাউন্টার, নিত্যযাত্রীদের ভোগান্তি
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: জয়নগরে দীর্ঘদিনের দুর্ভোগ। শিয়ালদহ দক্ষিণ শাখার জয়নগর স্টেশন গুরুত্বপূর্ণ। কিন্তু এই স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে তিনটি টিকিট কাউন্টার কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এর জেরে দিনের পর দিন টিকিট কাটতে ভোগান্তি হচ্ছে যাত্রীদের। টিকিট কাটতে তাঁদের যেতে হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্মে।
অথবা অতিরিক্ত দু’টাকা দিয়ে স্টেশনের বাইরে বেসরকারি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছেন যাত্রীরা। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, বিষয়টি দেখা হবে খোঁজ নিয়ে। জয়নগর-মজিলপুর স্টেশনের ওপর নির্ভরশীল গোটা জয়নগর, সুন্দরবনের কুলতলি, মৈপীঠ এলাকার মানুষ। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পড়ল হিংস্র হায়না, জামুড়িয়ায় তোলপাড় কাণ্ড! প্রাতঃভ্রমণে বেরিয়ে হাড়হিম করা অভিজ্ঞতা, প্রাণ বাঁচাতে ছোটাছুটি
২ নম্বর প্ল্যাটফর্মে রয়েছে তিনটি টিকিট কাউন্টার। সেই জায়গায় এখন যাত্রীরা বসছেন অথবা ভবঘুরেদের থাকার জায়গায় পরিণত হয়েছে। এই কাউন্টারগুলি বন্ধ থাকার ফলে যাত্রীদের ওভারব্রিজ ধরে এক নম্বর প্লাটফর্মে গিয়েই টিকিট কাটতে হয় প্রতিদিন। তাতে মাঝেমধ্যেই অনেক যাত্রী সময়মতো ট্রেন ধরতে পারেন না। বয়স্কদের টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সিঁড়ি ভেঙে ফুটওভারব্রিজ ধরে অন্য প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে আনা তাঁদের পক্ষে একপ্রকার অসম্ভব। যার কারণে স্টেশনের বাইরে বেসরকারি টিকিট কাউন্টারে ভিড় করতে দেখা যায় রেলযাত্রীদের। তাই রেল যাত্রীদের দাবি, বন্ধ টিকিট কাউন্টার খোলার ব্যাপারে নজর দেওয়া হোক। যাত্রীদের দাবি, অন্তত একটি কাউন্টার রেল কর্তৃপক্ষ চালু করুক। তাহলে নির্দিষ্ট ভাড়ার থেকে ২ টাকা বেশি দিয়ে টিকিট কাটতে হত না। তাই দ্রুত বন্ধ কাউন্টার খোলার দাবি উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways: কাউন্টার এখন ভবঘুরেদের দখলে, জয়নগর স্টেশনে টিকিট কাটতে গিয়ে ওলটপালট হচ্ছে সব! খসছে বাড়তি টাকা