Gangasagar Mela 2026: গঙ্গাসাগর থেকে উস্থি! পথ হারিয়ে বিপাকে ঝাড়খণ্ডের প্রৌঢ়, ঘরে ফেরাল মানবিক পুলিশ

Last Updated:

Gangasagar Mela 2026: গঙ্গাসাগরে হারিয়ে গিয়ে ভুল পথে উস্থিতে পৌঁছাল ঝাড়খন্ডের এক পৌঢ়। উদ্ধার করে তাঁকে বাড়ি ফিরিয়েছে পুলিশ।

উস্থিতে পুলিশের সঙ্গে ওই ব্যক্তি
উস্থিতে পুলিশের সঙ্গে ওই ব্যক্তি
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগরে হারিয়ে গিয়ে ভুল পথে উস্থিতে পৌঁছন ঝাড়খন্ডের এক প্রৌঢ়। ওই প্রৌঢ়ের নাম পাঁচু পন্ডিত। অসহায় অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে বাড়িতে ফিরিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। পুলিশ সূত্রে খবর গঙ্গাসাগর মেলায় পূণ্যস্নানের সময় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ঝাড়খণ্ড রাজ্যের, সাহিবগঞ্জ জেলার বাড়হাইট অঞ্চলের ওই প্রবীণ তীর্থযাত্রী।
এদিকে তাঁকে ফেলেই বাস চলে যায় ঝাড়খন্ডে। অসহায় অবস্থায় ঘুরতে ঘুরতে তিনি অন্য বাসে উঠে পড়েন। তারপর তিনি কোথায় যাচ্ছেন বুঝতে না পেরে নেমে যান উস্থিতে। এদিকে ওই থানা এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা খবর দেয় থানায়। এরপর তাঁকে উস্থি থানায় নিয়ে আসে উস্থি থানার পুলিশ। তারপর মানবিক দায়িত্ববোধ থেকে পুলিশকর্মীরা দ্রুত তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই এলাকার স্থানীয় থানায় যোগাযোগের পর সেখান থেকে গ্রামের সরপঞ্চকে ফোন করা হয়। সেই সরপঞ্চ ওই ব্যক্তিকে চিনতে পারেন এবং পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেন। অবশেষে সমস্ত প্রচেষ্টার পর তাঁকে নিরাপদে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যক্তি ও তার পরিবারের লোকজন। পুলিশের উদ্যোগে দ্রুত বাড়িতে ফিরতে পেয়ে খুশি ওই ব্যক্তি।‌ তিনি জানিয়েছেন, পুলিশ না থাকলে হয়ত তিনি আর বাড়িতে ফিরতে পারতেন না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: গঙ্গাসাগর থেকে উস্থি! পথ হারিয়ে বিপাকে ঝাড়খণ্ডের প্রৌঢ়, ঘরে ফেরাল মানবিক পুলিশ