South 24 Parganas News: অ্যালোপ্যাথি নির্ভরতা ছেড়ে জনপ্রিয় হচ্ছে বিকল্প চিকিৎসা পদ্ধতি! কুলতলিতে আয়ুষ মেলার আয়োজন, মিলছে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ

Last Updated:

South 24 Parganas News: অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি মানুষের কাছে বিকল্প চিকিৎসা পদ্ধতিও জনপ্রিয় হয়ে উঠুক। সেই উদ্যোগেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে বিশেষ মেলার আয়োজন।

+
দক্ষিণ

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে আয়ুষ মেলা

দক্ষিণ ২৪ পরগনা,কুলতলী, সুমন সাহাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে আয়োজিত হল আয়ুষ মেলা। প্রথাগত অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদ, হোমিওপ্যাথি সহ বিভিন্ন বিকল্প চিকিৎসা পদ্ধতিকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতেই এই বিশেষ উদ্যোগ বলে জানানো হয়েছে।
এই মেলায় সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় ছিল। হাসপাতাল চত্বরে একাধিক স্টল বসানো হয়, যেখানে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসকেরা সাধারণ মানুষকে স্বাস্থ্য পরামর্শ দেন। বিভিন্ন রোগে ভেষজ চিকিৎসার কার্যকারিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রাকৃতিক উপাদানের ভূমিকা এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা ব্যবস্থার সুবিধা সম্পর্কে উপস্থিতদের সচেতন করা হয়।
আরও পড়ুনঃ শিবের মাথায় জল ঢালতে গিয়ে শাড়িতে আগুন! একাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, অকালপ্রয়াণে স্তব্ধ পরিবার
মেলার অন্যতম আকর্ষণ ছিল ভেষজ গাছের চারা বিতরণ। তুলসি, অ্যালোভেরা, অশ্বগন্ধা, নিমের মতো নানা ঔষধি গাছ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিলি করা হয়। আয়োজকদের বক্তব্য, বাড়ির আশেপাশে এইসব গাছ লাগালে প্রাথমিক স্বাস্থ্য রক্ষায় অনেক উপকার পাওয়া যায়। পাশাপাশি আয়ুর্বেদিক ওষুধ ও ঘরোয়া চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয়।
advertisement
advertisement
শুধু চিকিৎসা সচেতনতা নয়, এই মেলা ঘিরে সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনও ছিল। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা নেয় বলে মনে করছেন আয়োজকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে সারা দেশে বিকল্প চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের উপর জোর দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে ব্লক স্তরে আয়ুষ মেলার আয়োজন করা হচ্ছে। সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলবে বলেই আশা প্রশাসনের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: অ্যালোপ্যাথি নির্ভরতা ছেড়ে জনপ্রিয় হচ্ছে বিকল্প চিকিৎসা পদ্ধতি! কুলতলিতে আয়ুষ মেলার আয়োজন, মিলছে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ