Sonajhuri Haat: বসন্ত উৎসব, দোলের দিন বন্ধ নাকি খোলা সোনাঝুরির হাট? জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ
- Reported by:Souvik Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sonajhuri Haat: চলতি বছর দোলের দিন বসন্ত উৎসব পালন করবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। সোনাঝুরির হাট বন্ধ থাকতে পারে বসন্ত উৎসব এবং দোলের দিন, জানুন বিস্তারিত...
বীরভূম, সৌভিক রায়: আর দিন কয়েক পরেই বসন্ত উৎসব। আর বিগত কয়েক বছরের মতো এই বছরও দোলের দিন অর্থাৎ ৩ মার্চ ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পালন করছে না বিশ্বভারতী। এই বিষয়ে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, ‘যতদিন মানুষের মানসিকতার পরিবর্তন না হচ্ছে, ততদিন পর্যন্ত বন্ধ থাকবে বসন্ত উৎসব।’
আগামী ৬ মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে ঘরোয়া পরিবেশে নিজেদের মধ্যে ‘বসন্ত বন্দনা’র আয়োজন করছে। ওই অনুষ্ঠানে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেবে না কর্তৃপক্ষ। পাশাপাশি, দোল উপলক্ষে সোনাঝুরি এলাকায় যাতে আবীর খেলা বা বনভূমির কোনও ক্ষতি না হয়, সেই দাবিতে জেলাশাসক ও বন দফতরের কাছে চিঠি দিয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত এবং সোনাকুরি হাট কমিটির সদস্যরা। কারণ বিগত কয়েক বছর ধরে দোলের দিন বসন্ত উৎসব পালন করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সর্বোচ্চ পারিশ্রমিক পান ভারতীয় ‘এই’ অভিনেত্রী, একটি ছবির জন্য নিয়েছেন ১০ কোটি! চিনতে পারছেন?
ফলে পর্যটকেরা এসে সোনাঝুরির হাটে আবির খেলায় মেতে উঠছেন। আর এই কারণেই মার্চ মাসের ৩ এবং ৪ তারিখ হাট বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছে সোনাঝুরি হাটের ব্যবসায়ী কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি জেলা প্রশাসন বা বন দফতর। জেলাশাসক ধবল জৈন জানান, “বসন্ত উৎসবের দু’দিন সোনাঝুরির হাট খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, সেই বিষয়ে বনদফতর নিজেদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা যে সিদ্ধান্ত নেবে, জেলা প্রশাসন সেই সিদ্ধান্ত কার্যকর করতে পূর্ণ সহযোগিতা করবে।”
advertisement
ডিএফও রাহুল কুমার বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে জঙ্গলের কোনও ক্ষতি হোক, সেটা কখনও মেনে নেওয়া যাবে না।” ফলে দোলের দিন শান্তিনিকেতনের সোনাঝুরির হাট আদতে কী খোলা থাকবে নাকি বন্ধ থাকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন সকলে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2026 6:11 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sonajhuri Haat: বসন্ত উৎসব, দোলের দিন বন্ধ নাকি খোলা সোনাঝুরির হাট? জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ










