advertisement

Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, টাকা রোজগার! 'প্রবাসে ঘরকন্যা'র মহুয়াকে তুমুল কটাক্ষ, কী বলছেন প্রতিবেশীরা?

Last Updated:

Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যুকে ঘিরে এমন ভ্লগ! তীব্র বিতর্কে জেলার গৃহবধূ তথা প্রবাসী জনপ্রিয় ব্লগার মহুয়া গঙ্গোপাধ্যায়। কী বলছেন তাঁর প্রতিবেশীরা? জানুন...

জনপ্রিয় ভ্লগার মহুয়া গঙ্গোপাধ্যায়
জনপ্রিয় ভ্লগার মহুয়া গঙ্গোপাধ্যায়
হালিশহর, রুদ্র নারায়ণ রায়: শাশুড়ির মৃত্যুকে ঘিরেও ভ্লগ! তীব্র বিতর্কে জেলার বধূ তথা প্রবাসী বাঙালি, জনপ্রিয় ভ্লগার মহুয়া গঙ্গোপাধ্যায়। তবে হালিশহরবাসী থেকে তাঁর অনুরাগীরা কিন্তু বলছেন অন্য কথা। শাশুড়ির মৃত্যুর পরে হালিশহরে পৌঁছন তিনি, তারপর দাহকার্য থেকে মৃত্যুর পরের দিনের সকালের কার্যকলাপ, সব নিয়ে একটি ভ্লগ তৈরি করেন। সম্প্রতি সেই ভ্লগ নিয়েই তীব্র বিতর্কের মুখে পড়েছেন প্রবাসী বাঙালি ভ্লগার মহুয়া গঙ্গোপাধ্যায়। তবে হালিশহরবাসী এবং তাঁর অনুরাগীরা বলছেন শাশুড়ি মায়ের স্মৃতি চিরজীবনের মতো ধরে রাখতেই তাঁর এই ভিডিও। এমনকি মহুয়া নিজেও জানিয়েছেন, পরিবারের তরফ থেকে এই বিষয়ে সম্মতি দেওয়ার পরেই তিনি তা সকলের জন্য তুলে ধরেছেন।
জেলার তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা কম নয়, বাংলার নানা প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর সাবস্ক্রাইবার বলছেন জীবনের সমস্যা থেকে শুরু করে ঘুরতে যাওয়া, রান্না-খাওয়া, সন্তানদের পড়াশোনা, বাজার-দোকান, শপিং-সহ সব মুহূর্তই মহুয়া তুলে ধরেন দর্শকদের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে তাঁর এমন শোকের মুহূর্তও তুলে ধরা স্বাভাবিক। সরলভাবে মানুষকে বোঝানোর জন্য ও দর্শকদের জানানোর জন্যই তিনি এই ধরনের ভিডিও করেছেন। মহুয়া নিজেও স্বীকার করেছেন এই ভিডিওর ক্ষেত্রে মনিটাইজেশন বন্ধের উপায় তিনি জানেন না, তাই বাধ্য হয়ে এভাবেই ভিডিওটা ছাড়তে হয়েছে এবং এই ভিডিওর জন্য তিনি আগেভাগেই দর্শকদের কাছে দায় স্বীকার করেছেন।
advertisement
আরও পড়ুনঃ একজন নারী জীবদ্দশায় ক’টি সন্তান গর্ভে ধারণ করতে পারে? দুই সন্তান জন্মের ব্যবধান কত হলে ‘পারফেক্ট’? অবাক করা তথ্য দিলেন চিকিৎসক
স্থানীয় প্রতিবেশীরা অবশ্য বলছেন, শাশুড়ি মার সঙ্গে সম্পর্ক ভাল ছিল পুত্রবধূ মহুয়ার। মহুয়ার ব্লগ দেখতেও ভালবাসতেন তিনি। তাই শেষ সময়ও তাঁর স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যেই শুধুমাত্র এই ভিডিও। প্রতিবেশী সোমাশ্রী দাস বলেন, “মহুয়ার এই ভিডিওতে আমি ভুল কিছুই দেখছি না।” যদিও সামাজিক মাধ্যমে তাঁর প্রকাশিত ভিডিও ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর সমালোচনা ও কটাক্ষ। মেদিনীপুরে বেড়ে ওঠা মহুয়া গঙ্গোপাধ্যায়ের বিয়ে হয়েছে হালিশহরে। স্বামীর কর্মসূত্রে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। ইউটিউব ও সামাজিক মাধ্যমে তিনি ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া নামেই তিনি পরিচিত। প্রতিদিনের জীবনের নানা ছোটখাটো ঘটনা, ঘরকন্না, বাজার করা, প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বা পরিবারের ব্যক্তিগত মুহূর্ত এসব নিয়েই তাঁর নিয়মিত ভ্লগ প্রকাশ পায়, যা লক্ষ লক্ষ মানুষের কাছে খুবি গ্রহণযোগ্য। ফলে তাঁর আলাদা জনপ্রিয়তা রয়েছে বাংলায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খরচ হবে না ১ টাকাও, ডাকতে হবে না টেকনিশিয়ান! ১০ মিনিটে বাড়ির এসি সার্ভিস করুন চালানো শুরুর আগে, পদ্ধতি জানুন
জানা গিয়েছে, মহুয়ার শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে তিনি স্বামী, ছেলে-মেয়েকে নিয়ে দেশে ফেরেন। সেই পুরো ঘটনাক্রম শাশুড়ির মৃত্যুশয্যা থেকে শেষকৃত্য পর্যন্ত নানা মুহূর্ত ভিডিও করে নিজের ভ্লগে প্রকাশ করেন। ভিডিওতে ফুলে সজ্জিত শাশুড়ির নিথর দেহ দেখানোর পাশাপাশি স্বামীর আবেগঘন মুহূর্তও ধরা পড়েছে। এমনকি শাশুড়ির দাহকার্যের পর নিজের কিশোরী মেয়ের সঙ্গে কথোপকথনের অংশও ভ্লগে তুলে ধরেন মহুয়া। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মহুয়া গঙ্গোপাধ্যায়। তবে তার এই ভিডিওটি ঘিরে নেটদুনিয়ায় বিতর্ক ঝড় উঠলেও, অনুরাগীরা অবশ্য রয়েছেন তাঁর পাশেই।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, টাকা রোজগার! 'প্রবাসে ঘরকন্যা'র মহুয়াকে তুমুল কটাক্ষ, কী বলছেন প্রতিবেশীরা?
Next Article
advertisement
West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
  • উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।

  • এমবিবিএস পাশ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

  • আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement