advertisement

Siliguri News: শিলিগুড়িতে বেল্ট খুলে কনস্টেবলকে বেধড়ক মার! পালটা পুলিশের অ্যাকশনে রাতের ঘুম উড়ল অভিযুক্তদের

Last Updated:

Siliguri News: শিলিগুড়িতে পুলিশ কনস্টেবলকে বেল্ট দিয়ে মারধরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের দাপট রুখতে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন হাতে তুলে নেওয়া কাউকে রেয়াত করা হবে না।

শিলিগুড়িতে কনস্টেবলকে মারধরের ঘটনায় গ্রেফতার ৪
শিলিগুড়িতে কনস্টেবলকে মারধরের ঘটনায় গ্রেফতার ৪
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রাতের শহরে চাঞ্চল্যকর ঘটনা। প্যান্টের বেল্ট খুলে কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবলকে বেধরক মারধরের অভিযোগে গ্রেফতার হল চার যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জংশন এলাকায়। এই ঘটনায় শহরের আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে রাস্তার মাঝখানে স্কুটি দাঁড় করিয়ে মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করছিল চার যুবক। সেই সময় কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবল ও তার সঙ্গে থাকা এক সিভিক ভলেন্টিয়ার তাদের রাস্তা ছেড়ে সরতে বললে শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
advertisement
advertisement
অভিযোগ, বচসার মধ্যেই ওই যুবকরা নিজেদের প্যান্টের বেল্ট খুলে ট্রাফিক কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়ে। আঘাতে ওই পুলিশকর্মীর মাথায় গুরুতর চোট লাগে এবং মাথা ফেটে যায়। ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলেন্টিয়ার দ্রুত অন্যান্য ট্রাফিক পুলিশ ও প্রধান নগর থানাকে খবর দেন। এদিকে ঘটনাটি ঘটার সময় এলাকায় ভিড় জমে যায়। কিন্তু সুযোগ বুঝে ওই চার যুবক স্কুটি নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়। পরে প্রধান নগর থানার পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বিশাল দাস, অর্জুন মাহাতো, অজয় মাহাতো এবং রামদেব মাহাতো। প্রথম তিনজনের বাড়ি শিলিগুড়ি পুর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডে, অপরজনের বাড়ি কালিয়াগঞ্জে। তাদের স্কুটিটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর ও প্রাণনাশের চেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: শিলিগুড়িতে বেল্ট খুলে কনস্টেবলকে বেধড়ক মার! পালটা পুলিশের অ্যাকশনে রাতের ঘুম উড়ল অভিযুক্তদের
Next Article
advertisement
West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
  • উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।

  • এমবিবিএস পাশ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

  • আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement