Siliguri News: মুকুটে জুড়ল নয়া পালক! এবারে হেরিটেজ টয়ট্রেনে বসবে বিয়ের আসর
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Siliguri News: আয় বেড়েছে কয়েক গুন! হেরিটেজ টয়ট্রেনের মুকুটে নয়া পালক! এবারে খেলনা গাড়িতে বিয়ের আসরও বসতে পারে, ঘোষণা কর্তৃপক্ষের!
শিলিগুড়ি: আয় বেড়েছে কয়েক গুন! হেরিটেজ টয়ট্রেনের মুকুটে নয়া পালক! এবারে খেলনা গাড়িতে বিয়ের আসরও বসতে পারে, ঘোষণা কর্তৃপক্ষের! আয়ে নয়া রেকর্ড দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডি এইচ আর)।
২০২৪-এর তুলনায় ২০২৫-এ আয় বেড়েছে কয়েকগুন! সর্বকালের রেকর্ড ভেঙেছে আয়ের ক্ষেত্রে৷ শুধু তাই নয়, দেশ-বিদেশের পর্যটক আগমনেও নয়া রেকর্ড গড়েছে ডি এইচ আর।
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
রেল সূত্রে জানা গিয়েছে, ২৪-এর তুলনায় ১৬ শতাংশ বেশি আয় হয়েছে। ২৫-এ আয় হয়েছে ২৪ দশমিক ৬ কোটি টাকা। যা ২৪-এ ছিল ২১ দশমিক ২ কোটি। ২৪-এ ১ দশমিক ৭৪ লাখ পর্যটক টয়ট্রেনে চেপেছিল। ২৫-এ তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১০ হাজার!
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
ডি এইচ আরের ডিরেক্টর জানান, ২৬-এও চমক থাকছে। গরমের ছুটিতে বাড়ছে জয় রাইডের সংখ্যা। দার্জিলিং থেকে ঘুম-বাতাসিয়া পর্যন্ত আরও চারটি নতুন জয় রাইড পরিষেবা চালু হবে। সম্প্রতি শিলিগুড়ি জংশন এবং তিনধরিয়ার মধ্যে চালু হয়েছে জঙ্গল সাফারি।
advertisement
এবারে টয়ট্রেনে বসবে বিয়ের আসরও। ইচ্ছে হলেই টয়ট্রেন চার্টার্ড করে বিয়ের আসর বসাতে পারেন। ঘোষণা কর্তৃপক্ষের। মূলত হেরিটেজ এই খেলনা গাড়ির জনপ্রিয়তা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। যাত্রী স্বাচ্ছন্দ্যেই নজর থাকছে রেলের।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2026 7:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: মুকুটে জুড়ল নয়া পালক! এবারে হেরিটেজ টয়ট্রেনে বসবে বিয়ের আসর










