advertisement

Bardhaman News: স্কুলে বেদম মারধর, জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বিদ্যালয় পরিদর্শকের স্ত্রীর

Last Updated:

Bardhaman News: শুধু বাজেয়াপ্ত করা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াই নয়, স্কুল পরিদর্শককে কিল চড় ঘুষিও মারা হয়। এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে এমনই লিখিত অভিযোগ জানালেন যখম স্কুল পরিদর্শকের স্ত্রী অনামিকা কবিরাজ।

News18
News18
পূর্ব বর্ধমান: শুধু বাজেয়াপ্ত করা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াই নয়, স্কুল পরিদর্শককে কিল চড় ঘুষিও মারা হয়। এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে এমনই লিখিত অভিযোগ জানালেন যখম স্কুল পরিদর্শকের স্ত্রী অনামিকা কবিরাজ। গত মঙ্গলবার জামালপুরের আঝাপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে যান জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ।
তিনি স্কুলের স্ট্রং রুমে এক গ্রুপ সি কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন। এরপরই তাঁকে বেদম মারধর করে শিক্ষকরা সেই ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ। বর্তমানে ওই স্কুল পরিদর্শক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি উইং অনাময় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজের স্ত্রী অনামিকা কবিরাজ। স্বামীর জীবন জীবিকা রক্ষার আবেদন জানিয়ে তিনি লিখেছেন, আমার স্বামী প্রশান্ত করিরা পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অধীন জামালপুর পূর্ব চক্রোর অবর বিদ্যালয় পরিদর্শক।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
তিনি মাধ্যমিক পরীক্ষার সেন্টার ইন চার্জ এর দায়িত্বে থাকা অবস্থায় আঝাপুর হাই স্কুলের মধ্যে মঙ্গলবার প্রধান শিক্ষক-সহ বেশ করেকজন সহকারী শিক্ষক ও গ্রুপ ডি কর্মচারী মিলে আমার স্বামীর শরীরের নানা স্থানে বুকে, পিঠে, মাথায় চোখে চড়, কিল, ঘুষি ও লাথি মারে। বর্তমানে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজের (অনাময়) ট্রমা ইউনিটে চিকিৎসারত অবস্থায় আছেন। আমার স্বামীকে অচৈতন্য অবস্হায় দেখে আমি মানসিক দিক দিয়ে সম্পূর্ণভাবে ভেঙে পরেছি। আপনার কাছে   প্রার্থনা আইনানুগ ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমার স্বামীর জীবন ও জীবিকা রক্ষা করুন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bardhaman News: স্কুলে বেদম মারধর, জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বিদ্যালয় পরিদর্শকের স্ত্রীর
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement