advertisement

Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় দুর্গাপুজোর মতো জাঁকজমক! বাহারি থিমে সেজে ওঠে সুন্দরবনের গ্রাম, বাগদেবীর আরাধনাই এখানকার 'আসল' উৎসব

Last Updated:

Saraswati Puja 2026: একাধিক ক্লাব সংগঠন লক্ষাধিক টাকার বাজেটে অভিনব থিমে সাজিয়ে তোলে মণ্ডপ। শিল্পীর নিখুঁত ছোঁয়ায় বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা হয়ে ওঠে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

+
সরস্বতী

সরস্বতী পুজোর মণ্ডপ

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ দুর্গাপুজোর মতোই মহাধুমধাম করে বাগদেবীর আরাধনা হয় সুন্দরবনের গ্রামে। বাংলায় সাধারণত দুর্গাপুজোই সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিচিত। কিন্তু উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন লাগোয়া মামুদপুর গ্রামে সেই চেনা ছবিটা যেন আলাদা। এখানে বাগদেবীর আরাধনাই গ্রামের সবচেয়ে বড় উৎসব।
সরস্বতী পুজোর সময় গ্রামজুড়ে দুর্গাপুজোর মতোই মহাধুমধাম চোখে পড়ে। আলো-রোশনাই আর আনন্দে মেতে ওঠেন মানুষজন। হিঙ্গলগঞ্জের মামুদপুর এলাকার বহু বাড়ির পাশাপাশি পাড়ায় পাড়ায় ক্লাবগুলিও সাড়ম্বরে সরস্বতী পুজো আয়োজন করে।
আরও পড়ুনঃ মা তারার দর্শন আর হল না! চলন্ত ট্রেনে উঠতে ফসকে গেল পা, জলপাইগুড়ির মহিলার মর্মান্তিক পরিণতি
বছরে অন্যান্য পুজো থাকলেও সরস্বতী পুজোকে ঘিরেই থাকে সবচেয়ে বেশি উন্মাদনা। ছোট থেকে বড়— সব বয়সের মানুষের অংশগ্রহণে এই পুজো কার্যত গ্রাম্য উৎসবের চেহারা নেয়। বাঙালির প্রিয় শারদীয় দুর্গোৎসবের সঙ্গে তুলনা করলে কোনও অংশেই পিছিয়ে নেই মামুদপুরের সরস্বতী পুজো।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একাধিক ক্লাব সংগঠন লক্ষাধিক টাকার বাজেটে প্রতিবছর অভিনব থিমে সাজিয়ে তোলে মণ্ডপ। শিল্পীর নিখুঁত ছোঁয়ায় বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা হয়ে ওঠে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুন্দরবনের এই গ্রামে সরস্বতী পুজো শুধু ধর্মীয় আচার নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও সম্মিলিত উদযাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত— যেখানে দুর্গাপুজোর মতোই মহাধুমধাম করে বাগদেবীর আরাধনা হয়ে ওঠে এলাকার মানুষের গর্বের উৎসব।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় দুর্গাপুজোর মতো জাঁকজমক! বাহারি থিমে সেজে ওঠে সুন্দরবনের গ্রাম, বাগদেবীর আরাধনাই এখানকার 'আসল' উৎসব
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১২ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দৈনিক রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement