advertisement

IIT Kharagpur: আন্তর্জাতিক গবেষণায় নতুন দিগন্ত! আইআইটি খড়গপুরের প্রথম 'স্পার্ক' ন্যাশনাল কনক্লেভ, কী হবে ভবিষ্যতের চলার পথ, জানুন

Last Updated:

IIT Kharagpur: আন্তর্জাতিক স্তরে গবেষণার মানোন্নয়ন ও বিশ্বজুড়ে অ্যাকাডেমিক মেলবন্ধন দৃঢ় করতে আইআইটি খড়গপুর আয়োজন করল প্রথম 'স্পার্ক' ন্যাশনাল কনক্লেভ ২০২৬। জাতীয় সমন্বয় কেন্দ্র হিসেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির নেতৃত্ব দেয় আইআইটি খড়গপুর।

আন্তর্জাতিক স্তরে গবেষণার মানোন্নয়ন ও বিশ্বজুড়ে অ্যাকাডেমিক মেলবন্ধন দৃঢ় করতে আইআইটি খড়গপুর আয়োজন করল প্রথম 'স্পার্ক' ন্যাশনাল কনক্লেভ ২০২৬
আন্তর্জাতিক স্তরে গবেষণার মানোন্নয়ন ও বিশ্বজুড়ে অ্যাকাডেমিক মেলবন্ধন দৃঢ় করতে আইআইটি খড়গপুর আয়োজন করল প্রথম 'স্পার্ক' ন্যাশনাল কনক্লেভ ২০২৬
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আন্তর্জাতিক স্তরে অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, আইআইটি খড়গপুর। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে এবং স্পার্ক (SPARC) কর্মসূচির জাতীয় সমন্বয় কেন্দ্র হিসেবে আইআইটি খড়গপুর আয়োজন করল প্রথম SPARC ন্যাশনাল কনক্লেভ ২০২৬। কলকাতার রাজারহাটে অবস্থিত আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক -এ অনুষ্ঠিত এই দুই দিনের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৪০০ শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রী অংশ নেন।
এই কনক্লেভের মূল উদ্দেশ্য ছিল SPARC কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা, বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগ দেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগী গবেষকরাও অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব আমস্ট্রং পাম। উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী এবং SPARC কর্মসূচির জাতীয় সমন্বয়কারী ঋতব্রত মুখার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাবিদ David Quéré।
advertisement
advertisement
উদ্বোধনী বক্তৃতায় বক্তারা আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন। তাঁদের মতে, উন্নত গবেষণা, নতুন উদ্ভাবন এবং বিশ্বমানের অ্যাকাডেমিক বিনিময় বাড়াতে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। SPARC কর্মসূচি এই ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় যুক্ত করছে। দুই দিনব্যাপী এই সম্মেলনে একাধিক প্যানেল আলোচনা, থিমভিত্তিক উপস্থাপনা এবং ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। সেখানে SPARC প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক গবেষণা সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্মেলনের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন SPARC কর্মসূচির যুগ্ম জাতীয় সমন্বয়কারী সুদেষ্ণা সরকার। গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি এই কনক্লেভ ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক গবেষণা উপস্থিতিকেও তুলে ধরেছে। এই SPARC ন্যাশনাল কনক্লেভ ২০২৬ আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: আন্তর্জাতিক গবেষণায় নতুন দিগন্ত! আইআইটি খড়গপুরের প্রথম 'স্পার্ক' ন্যাশনাল কনক্লেভ, কী হবে ভবিষ্যতের চলার পথ, জানুন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১২ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১২ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দৈনিক রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement