advertisement

Saraswati Puja 2026: বাগদেবীর এমন পরিবেশবান্ধব রূপ আগে দেখেননি! কেবল আর্ট পেপার ও সুতোয় ৪ ফুটের সরস্বতী গড়ে তাক লাগালেন গুসকরার শিক্ষক, রইল ঝলক

Last Updated:

Saraswati Puja 2026: সরস্বতী পুজো উপলক্ষে প্রায় ৪ ফুট উচ্চতার পরিবেশবান্ধব প্রতিমা গড়ে তাক লাগালেন গুসকরার শিক্ষক তপন দাস। শুধুমাত্র আর্ট পেপার এবং সুতো ব্যবহার করে তিনি গড়েছেন বিদ্যার দেবীর মূর্তি।

৪ ফুটের পরিবেশবান্ধব সরস্বতী প্রতিমা
৪ ফুটের পরিবেশবান্ধব সরস্বতী প্রতিমা
গুসকরা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সরস্বতী পুজো মানেই জ্ঞান, শিল্প আর সৃজনশীলতার আরাধনা। আর সেই সৃজনশীলতারই এক অনন্য নিদর্শন তৈরি করে আবারও সকলকে চমকে দিলেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা, রায় রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক তপন দাস।
শুধু শিক্ষকতায় নয়, শিল্পভাবনা ও সৃজনশীলতার ক্ষেত্রেও যে তিনি এক ব্যতিক্রমী প্রতিভাধর ব্যক্তিত্ব, তা আগেও বহুবার প্রমাণ করেছেন তপনবাবু। কখনও বাতিল সামগ্রী দিয়ে কোনারকের সূর্য মন্দিরের প্রতিরূপ, কখনও আবার শুকনো কলাপাতা ও তার ছাল দিয়ে মা কালীর প্রতিমা বানিয়েছেন। প্রতিবারই তাঁর নতুন ভাবনা মুগ্ধ করেছে মানুষকে। এবার সরস্বতী পুজো উপলক্ষে তপন দাস তৈরি করেছেন সম্পূর্ণ ভিন্ন ধারার এক মা সরস্বতীর প্রতিমা।
advertisement
আরও পড়ুনঃ দৃশ্য দূষণের সঙ্গে পরিবেশ দূষণ! আলিপুরদুয়ারের এই পর্যটনকেন্দ্রে গেলে গা ঘিনঘিন করবে, প্রশ্নের মুখে বর্জ্য ব্যবস্থাপনা
প্রায় ৪ ফুট উচ্চতার এই প্রতিমা তৈরি হয়েছে শুধুমাত্র আর্ট পেপার এবং সুতো ব্যবহার করে। কাঠ, মাটি বা প্লাস্টিক নয়, একেবারেই পরিবেশবান্ধব উপকরণেই ফুটে উঠেছে বিদ্যার দেবীর মূর্তি। এই অভিনব সরস্বতী প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৫ দিন। প্রতিদিন নিয়ম করে সময় বের করে, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলের খাদ্যমেলায় আন্তর্জাতিক স্বাদ! স্টার আইটেম তুরস্কের জনপ্রিয় খাবার ‘টার্কিস তুলুম্বা’, কীভাবে এই মিষ্টি বানাল দ্বাদশের ছাত্রী
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই শিল্পসৃষ্টিতে তপনবাবুর সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে তাঁর স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের আগ্রহ, পরিশ্রম ও উৎসাহেই সম্ভব হয়েছে এই ব্যতিক্রমী শিল্পকর্ম।তপনবাবুর কথায়, “ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এমন কাজ করতে পারা আমার কাছে খুবই আনন্দের। ওদের মধ্যেও যেন সৃজনশীলতার আগ্রহ জন্মায়, সেটাই আমার লক্ষ্য।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরস্বতী পুজোর প্রাক্কালে এমন এক অভিনব ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তপন দাস আবারও প্রমাণ করলেন, ইচ্ছাশক্তি আর সৃজনশীল চিন্তা থাকলে সাধারণ জিনিস দিয়েই সৃষ্টি করা যায় অসাধারণ শিল্প। এই উদ্যোগে গর্বিত গুসকরা, গর্বিত পূর্ব বর্ধমান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: বাগদেবীর এমন পরিবেশবান্ধব রূপ আগে দেখেননি! কেবল আর্ট পেপার ও সুতোয় ৪ ফুটের সরস্বতী গড়ে তাক লাগালেন গুসকরার শিক্ষক, রইল ঝলক
Next Article
advertisement
লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
  • মোজতবা খামেনেইয়ের সম্পত্তি

  • সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই

  • লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল !

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement