advertisement

Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় অভিনব আয়োজন বর্ধমানে! পুষ্পাঞ্জলির মন্ত্র এবার বাংলাতেই, অন্য স্বাদের আরাধনায় মাতল পড়ুয়ারা

Last Updated:

Saraswati Puja 2026: এতকাল দেবীর পুষ্পাঞ্জলি মানেই ছিল দুর্বোধ্য সংস্কৃত শ্লোকের অনুসরণ কিন্তু এবার বদলে গেল সেই চেনা ছবিটা। গূঢ় মন্ত্র উচ্চারণ নয় বরং বাংলা ভাষাতেই উচ্চারিত হল সরস্বতী পুজো মন্ত্র, ব্যতিক্রমী প্রয়াস পূর্ব বর্ধমানে। 'মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান'।

+
সরস্বতী

সরস্বতী পুজো

জামালপুর, সায়নী সরকার: এতকাল দেবীর পুষ্পাঞ্জলি মানেই ছিল দুর্বোধ্য সংস্কৃত শ্লোকের অনুসরণ কিন্তু এবার বদলে গেল সেই চেনা ছবিটা। গূঢ় মন্ত্র উচ্চারণ নয় বরং বাংলা ভাষাতেই উচ্চারিত হল সরস্বতী পুজো মন্ত্র, ব্যতিক্রমী প্রয়াস পূর্ব বর্ধমানে। ‘মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান’।
মাতৃভাষা ও মাতৃভাষায় শিক্ষা নিয়ে বারংবার সওয়ালও করেছেন শিক্ষাবিদরা। তবে এবার আরও একধাপ এগিয়ে এবার মাতৃভাষা বাংলায় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজিতা হলেন দেবী সরস্বতী। শুধু তাই নয় পুষ্পাঞ্জলির মন্ত্রও উচ্চারিত হল বাংলায়, বাংলাতেই পুষ্পাঞ্জলি দিলেন সকলে।
advertisement
advertisement
‘আমি যা বুঝি না, তা আমি অনুভব করি না’- সংস্কৃত ভাষা ও সেই ভাষায় উচ্চারিত মন্ত্র বোধগম্য হত না অধিকাংশের কাছেই, মন্ত্রের মর্ম বুঝতে না পেরে তা অনুভবও করতে পারতেন না অনেকে। তাই গূঢ় মন্ত্র উচ্চারণ নয় বরং মন্ত্রকে আরও সহজ সাধারণ করতে মাতৃভাষাতেই ব্যতিক্রমী সরস্বতী পুজোর আয়োজন করা হল পূর্ব বর্ধমানের জামালপুরে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ।
বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ।
এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।
না। এই সংস্কৃত মন্ত্রে অঞ্জলি নয়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে অঞ্জলি দিল পড়ুয়ারা। শুধু কি তাই, সরস্বতীর প্রণাম মন্ত্র, “ওম জয় জয় দেবী চরাচর সারে।কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুতে- এই মন্ত্রও উচ্চারিত হল বাংলায়। সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে পুজো হল পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে।
advertisement
সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ, সরস্বতী পুজো থেকে অঞ্জলি সবই হল বাংলায়। আর মাতৃভাষা বাংলাতে অঞ্জলি দিতে পেরে খুশি পড়ুয়ারাও। তবে এই প্রথম নয়, আগের বছর থেকেই বাংলা ভাষায় সরস্বতী পুজোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশ করা হয়েছিল বাংলায় সরস্বতীর আরাধনার মন্ত্র সম্মলিত বইও। পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে প্রতিষ্ঠাতা সম্পাদক চন্দন সাধু খাঁ বলেন, “আমরা সব সময় বলে এসেছি যে, যার কাছেই প্রার্থনা কর না কেন মাতৃভাষা যা হবে অন্য ভাষায় তা সম্ভব না। তাই অনেকদিনের প্রচেষ্টায় শিক্ষক মারুৎ কাশ্যপে লিখনিতে বাংলা ভাষায় সরস্বতী পুজোর বই প্রকাশ করেছিলাম। গত বছরের মধ্যে এ বছরও বাংলাতেই পুজো হয়েছে আমাদের এখানে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় অভিনব আয়োজন বর্ধমানে! পুষ্পাঞ্জলির মন্ত্র এবার বাংলাতেই, অন্য স্বাদের আরাধনায় মাতল পড়ুয়ারা
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement