advertisement

Samik Bhattacharya: 'আমরা তিন হাজার টাকা করে দেব!' লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতেই ঘোষণা শমীকের! কটাক্ষ ডিএ বৃদ্ধি নিয়েও

Last Updated:

Samik Bhattacharya: কোন কোন বিষয়ে কী মতামত দিলেন শমীক, এক নজরে দেখে নিন...

কী ঘোষণা শমীকের
কী ঘোষণা শমীকের
কলকাতা: রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে তৃণমূল সরকারের প্রবল সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কোন কোন বিষয়ে কী মতামত দিলেন শমীক, এক নজরে দেখে নিন…
১) রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হল
শমীক: সুপ্রিম কোর্টের নির্দেশ তো পালন করুন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে এই সরকার। এই সরকার কোনও রকম সম্পদ বৃদ্ধি করতে পারেনি। এই সরকার পরোক্ষভাবে মানুষের উপরে করের বোঝা ও ঋণ চাপিয়ে দিয়ে গেছে। আজ এই চার শতাংশের কথা বলে কী হবে, চল্লিশ শতাংশ ডিএ ফারাক কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের। সুপ্রিম কোর্টের আদেশ পালন করুক আগে তারপর কথা বলবে সরকার।
advertisement
advertisement
২) লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পে ভাতা বাড়ানো প্রসঙ্গে
শমীক: ৫০০ টাকায় কী হয়! আমাদের তো ঘোষণা আছে, আমরা তিন হাজার টাকা দেব। লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হবে, তার পাশাপাশি রাজ্যে বিনিয়োগ এনে কর্মসংস্থানও দিতে হবে। সরকারি পদকে ধ্বংস করেছে। যেভাবে এ রাজ্য থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে মানুষ, সেই নিয়ে রাজ্যের বক্তব্য কী?
advertisement
৩) লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি। দিকে দিকে আবীর খেলায় মাতলেন তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা
শমীক: ওটা তৃণমূল খেলছে, ৫০০ টাকা দিয়ে কি মহিলাদের কিনে ফেলা যায়? এত লুটের পরেও ১১ হাজার পঞ্চায়েতে বিজেপি আসন পেয়েছে যার মধ্যে ৬০ শতাংশ মহিলা, পশ্চিমবঙ্গের মহিলাদের রাজনৈতিক বোধ ৫০০ টাকায় বিক্রি হয়ে যাবে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Samik Bhattacharya: 'আমরা তিন হাজার টাকা করে দেব!' লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতেই ঘোষণা শমীকের! কটাক্ষ ডিএ বৃদ্ধি নিয়েও
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement