advertisement

Road Accident: বাঁকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা! উল্টে জিলিপির দোকানে ঢুকে গেল পণ্য বোঝাই ট্রাক

Last Updated:

Road Accident: সিমলাপালের নদীঘাট এলাকায় ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে পড়ে জিলিপির দোকানের উপর। দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা অল্পের জন্য প্রাণে বাঁচেন, যদিও দোকানটি সম্পূর্ণ ভেঙে যায়।

ঘটনাস্থল 
ঘটনাস্থল 
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ভোররাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে যায় এক বিকট শব্দে। গভীর ঘুমে ডুবে থাকা সিমলাপালের নদীঘাট এলাকা মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে। কী ঘটেছে বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। রাস্তার পাশে থাকা একটি জিলিপির দোকানের উপর উল্টে পড়ে রয়েছে একটি বিশাল ট্রাক— এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা।
এই ঘটনাটি ঘটে সিমলাপাল নদীঘাটের ব্রিজ ওঠার ঠিক কিছুটা আগেই। গঙ্গা মেলাকে কেন্দ্র করে নদীঘাট সংলগ্ন এলাকায় রাস্তার দু’পাশে গজিয়ে উঠেছে একাধিক অস্থায়ী দোকান। প্রতিদিনের মতোই রাতের কাজ সেরে ব্যবসায়ীরা দোকানের মধ্যেই বিশ্রাম নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর আনুমানিক তিনটে নাগাদ বিক্রমপুর দিক থেকে সিমলাপালের দিকে যাচ্ছিল একটি ট্রাক। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সোজা গিয়ে উল্টে পড়ে জিলিপির দোকানের উপর।
advertisement
advertisement
দুর্ঘটনার তীব্র শব্দে ঘুম ভেঙে যায় দোকানের ভিতরে থাকা ব্যবসায়ীদের। আতঙ্কে তাঁরা ছুটে বেরিয়ে আসেন। এক ব্যবসায়ী বলেন, “সারাদিন খাটুনির পর দোকানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে। উঠে দেখি একদম পাশেই উল্টে পড়ে আছে ট্রাক। কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলে আজ আর বেঁচে থাকতাম না।” তাঁর কথায় স্পষ্ট, এই দুর্ঘটনা যেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা।
advertisement
দুর্ঘটনায় জিলিপির দোকানটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও প্রাণহানি বা গুরুতর আহতের খবর নেই। খবর পেয়ে সকালে প্রশাসনের তরফে ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। ভোরের এই দুর্ঘটনাকে ঘিরে নদীঘাট এলাকায় দীর্ঘ সময় ধরে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Road Accident: বাঁকুড়ায় ভয়াবহ দুর্ঘটনা! উল্টে জিলিপির দোকানে ঢুকে গেল পণ্য বোঝাই ট্রাক
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement