advertisement

Purulia News: পুরুলিয়ার লোকালয়ে জোড়া হরিণ! ঘুরে বেড়াল বিভিন্ন এলাকা, বসন্তের সকালে নজিরবিহীন ঘটনা

Last Updated:

Purulia News: পুরুলিয়ার লোকালয়ে জোড়া হরিণের আগমন। বসন্তের সকালে তাঁদের দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বন দফতরের তরফ থেকে ওই হরিণ দু'টির উপর নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন বন আধিকারিক।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার গ্রামে হরিণ

পুরুলিয়া, শান্তনু দাসঃ বসন্তের সকালে পুরুলিয়ার লোকালয়ে ঢুকে পড়ল দু’টি হরিণ। মানবাজার থানার বাসুডি গ্রামে দু’টি হরিণ দেখা পান বাসিন্দারা। হঠাৎ গ্রাম্য লোকালয়ে বন্যপ্রাণীর এমন আগমন ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীকালে গ্রামের মানুষেরা হরিণ দেখতে ভিড় জমালে রাস্তার পাশে থাকা জঙ্গলে হরিণগুলি ঢুকে পড়ে। পরবর্তীকালে ওই গ্রামেরই আশেপাশে বিভিন্ন জায়গায় তাঁদের দেখা পাওয়া যায় বলে জানান গ্রামবাসীরা।
এদিকে এই খবর পেয়ে গ্রামে পৌঁছয় মানবাজার রেঞ্জের বন আধিকারিক ও বন কর্মীরা। বাসুডি গ্রামের বাসিন্দা পরাণ চন্দ্র বাউরি জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও গ্রামের একটি দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় হঠাৎ দেখেন দু’টি হরিণ রাস্তা পার হচ্ছে। তাঁর কথায়, “একটি পূর্ণবয়স্ক হরিণ এবং অন্যটি অপেক্ষাকৃত ছোট, সম্ভবত শাবক। এত কাছ থেকে হরিণ দেখার অভিজ্ঞতা একেবারেই অপ্রত্যাশিত ছিল।” একইসঙ্গে তিনি জানান, “পরবর্তীকালে ওই গ্রামেরই আশেপাশে বিভিন্ন জায়গায় হরিণগুলি দেখা যায়।”
advertisement
আরও পড়ুনঃ ইট-বালির শ্রমিক থেকে কবি! লিখেছেন ৩০০-র বেশি কবিতা, প্রকাশ করেছেন ৫টি কাব্যগ্রন্থ, বাঁকুড়ার গর্ব সামাদ
এই প্রসঙ্গে মানবাজার ১ নং রেঞ্জের বন আধিকারিক শঙ্কর বারারি জানান, “বন দফতরের পক্ষ থেকে হরিণ দু’টির উপর নজরদারি রাখা হয়েছে। কোনওভাবেই যাতে প্রাণীগুলির ক্ষতি না হয়, সেই বিষয়ে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।” প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামে হরিণের এই অপ্রত্যাশিত আগমন যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনই বন দফতরের তৎপরতায় স্বস্তি ফিরেছে এলাকায়। এখন সকলেরই আশা, হরিণ দু’টি নিরাপদে আবার নিজেদের স্বাভাবিক আবাসস্থলে ফিরে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার লোকালয়ে জোড়া হরিণ! ঘুরে বেড়াল বিভিন্ন এলাকা, বসন্তের সকালে নজিরবিহীন ঘটনা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement