Purulia News: রেললাইনে রং করার সময় ধেয়ে এল জোড়া ট্রেন! মাঝে পড়ে প্রাণ হারালেন রেলকর্মী, আদ্রা ডিভিশনে মর্মান্তিক ঘটনা
- Reported by:Shantonu Das
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: আদ্রা ডিভিশনের রেললাইনে রঙের কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনা। দুই ট্রেনের মাঝে পড়ে প্রাণ হারালেন এক রেলকর্মী। এই ঘটনার পর বিভিন্ন মহল থেকে কাজের সময় নিরাপত্তা আরও মজবুত করার দাবি তোলা হয়েছে।
পুরুলিয়া, শান্তনু দাসঃ রেললাইনে রং করার কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক রেলকর্মী। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের গড়ধ্রুবেশ্বর থেকে আনাড়াগামী রেললাইনের মাঝামাঝি অংশে ঘটনাটি ঘটেছে। মৃত রেলকর্মীর নাম সুবীর কুমার বেরা (৪৬)। তিনি আদ্রার ঝরিয়াড্ডির বাসিন্দা এবং দক্ষিণ-পূর্ব রেলের ট্রাকম্যান পদে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, গড়ধ্রুবেশ্বর থেকে আনাড়া গামী রেললাইনের একটি নির্দিষ্ট অংশে রেললাইনে রং করার কাজ করছিলেন সুবীরবাবু। সেই সময় হঠাৎ একটি মালগাড়ি ওই লাইনে চলে আসে। একইসঙ্গে পাশের লাইনেও দ্রুতগতিতে রূপসী বাংলা এক্সপ্রেস প্রবেশ করে। আচমকা দুই দিক থেকে আসা দু’টি ট্রেনের মাঝখানে পড়ে যান ওই রেলকর্মী।
আরও পড়ুনঃ সস্তায় পুষ্টির ভাণ্ডার! জঙ্গলমহলের হাটে লাল পিঁপড়ের ডিম কিনতে লম্বা লাইন, ‘সুপারফুড’ কুরকুটের গুণাগুণ চমকপ্রদ
দু’টি ট্রেনের মাঝে পড়ে যাওয়ায় গুরুতরভাবে আহত হন সুবীরবাবু। ঘটনার পরেই সহকর্মী ও স্থানীয় রেল আধিকারিকরা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী রেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
এই ঘটনার পর আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তাকে ফোন করা হলে তিনি বলেন, “বিষয়টির খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” অন্যদিকে আদ্রা জিআরপির অফিসার ইনচার্জ সুখেন দাস জানান, “রেললাইনে কাজ করার সময় ওই রেলকর্মী দুই ট্রেনের মাঝে পড়ে যান। এতে তিনি মারাত্মকভাবে জখম হন এবং পরে তাঁর মৃত্যু হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় রেল মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছে বিভিন্ন মহল।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 09, 2026 2:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: রেললাইনে রং করার সময় ধেয়ে এল জোড়া ট্রেন! মাঝে পড়ে প্রাণ হারালেন রেলকর্মী, আদ্রা ডিভিশনে মর্মান্তিক ঘটনা










