advertisement

Purulia News: ভোটের আগে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার, চাঞ্চল্য পুরুলিয়ায় 

Last Updated:

পুরুলিয়ায় উদ্ধার মাওবাদী নামাঙ্কিত পোস্টার, ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ

পুরুলিয়ার মাওবাদী নামাঙ্কিত পোস্টার
পুরুলিয়ার মাওবাদী নামাঙ্কিত পোস্টার
পুরুলিয়া, শান্তনু দাস: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ায়। ইতিমধ্যেই নির্বাচনের আগে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে, তার মধ্যেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি পুরুলিয়া জেলার বোরো থানার আঁকরো গ্রাম থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের পোস্টার মিলল জেলার বান্দোয়ান থানার অন্তর্গত জোশপুর এলাকায়।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের প্রথম পোস্টারগুলি চোখে পড়ে। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে এবং জোশপুর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে সাঁটা অবস্থায় একাধিক পোস্টার দেখতে পান তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ এবং পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে, সাদা কাগজের উপর লাল কালিতে লেখা ওই পোস্টারগুলিতে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে তথাকথিত ‘গণ আদালতে’ বিচার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পোস্টারের ভাষা ও বিষয়বস্তু ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের হুমকিমূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বান্দোয়ান থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মমতাজ শেখ জানান, “ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
বারবার এই ধরনের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে। পোস্টারগুলির উৎস, উদ্দেশ্য এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, নির্বাচনের আগে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে জোশপুর ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: ভোটের আগে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার, চাঞ্চল্য পুরুলিয়ায় 
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement