Drugs Recovered: বর্ডারে তুলকালাম, নেশার গাদাগাদা ওষুধ সহ গ্রেফতার যুবক
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Drugs Recovered:অভিযুক্ত যুবক তুরসা টি গার্ডেনের জিপি–১ এলাকার ছেত্রী লাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কলকাতা: ভুটান সীমান্তে পাদক পাচার রুখে দিল পুলিশ। গ্রেফতার ১ -জয়গাঁওয়ে ১,০৮৩টি নিষিদ্ধ নেশাজাতীয় ক্যাপসুল উদ্ধার, এক যুবক গ্রেফতার৷ আলিপুরদুয়ার জেলা, কালচিনি ব্লকের অন্তর্গত জয়গাঁও এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। অভিযানের সময় ১,০৮৩টি নিষিদ্ধ “ল্যাবোরেট” নেশাজাতীয় ক্যাপসুল উদ্ধার করা হয়েছে এবং এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই মহবুব হাবিবের নেতৃত্বে একটি টিম ৩০ বছর বয়সী প্রবীশ ছেত্রীকে গ্রেফতার করে। তিনি পরমেশ ছেত্রী নামেও পরিচিত। গ্রেফতারের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১,০৮৩টি নিষিদ্ধ ক্যাপসুল উদ্ধার করা হয়। অভিযুক্ত যুবক তুরসা টি গার্ডেনের জিপি–১ এলাকার ছেত্রী লাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
advertisement
advertisement
ঘটনাস্থলেই অনুযায়ী প্রয়োজনীয় ভিডিওগ্রাফি, নথিপত্র প্রস্তুত এবং সিজার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সিজার প্রক্রিয়ার সময় বিরপাড়া সার্কেলের সিআই ভাস্কার প্রধান, জয়গাঁও থানার ওসি নয়ন দাস, সেকেন্ড অফিসার মিলন বর্মন, এসআই দিলবর হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্ধার হওয়া নেশাজাতীয় ক্যাপসুল কোথা থেকে আনা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত স্থানীয় এলাকায়ই এই ক্যাপসুল বিক্রি করত।
advertisement
অভিযুক্তকে জয়গাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
Rajkumar Kamarkar
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 10:43 AM IST







