advertisement

Panihati Accident: বিটি রোডে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, চাকার তলায় পিষ্ট ২, আশঙ্কাজনক ৪ জন

Last Updated:

Panihati Accident: পানিহাটির ধানকল মোড় সংলগ্ন বিটি রোডে দুটি বাসের বেপরোয়া রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার ধারে থাকা দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারার পর একটি বাইক ও একটি অটোতেও সজোরে আঘাত করে বাসটি। ঘটনাস্থলেই বাসের চাকার তলায় পিষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়, আহত হন আরও চারজন। গুরুতর অবস্থায় আহতদের সাগর দত্ত হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

বিটি রোডে দুর্ঘটনা
বিটি রোডে দুর্ঘটনা
সুবীর দে, পানিহাটিঃ পানিহাটি ধানকল মোড়ের কাছে বিটি রোডে দুটি বাসের রেষারেষির জেরে রাস্তার পাশে থাকা দুটি সাইকেল আরোহীকে ধাক্কা। তারপর বাইক ও অটোতে ধাক্কা। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত দুই। আহত চারজন। তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত হাসপাতালে। ঘটনায় কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়।
জাতীয় সড়কের ওপর প্রাইভেট গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাবা ও ছেলের। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার হাসিমপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন একটি মোটরবাইকে করে বাবা ও ছেলে কাজের উদ্দেশ্যে ওড়িশার সোনাকনিয়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থাকা মোটর বাইকটিতে। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বাবা ও ছেলের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত বাবার নাম হরিপদ সাউ এবং মৃত ছেলের নাম গুরুপদ সাউ বাড়ি দাঁতন থানার শরশঙ্কার বকুলতলা এলাকায়।
advertisement
advertisement
জানা গিয়েছে মৃত গুরুপদ দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।  এদিন পরীক্ষা না থাকায় বাবার সঙ্গে কাজে বেরিয়েছিল সে। কাজে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারায় বাবা ও ছেলে। এরপর দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মৃতদেহ উদ্ধার করে। একই সাথে আটক করা হয় প্রাইভেট গাড়িসহ গাড়ির চালককে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দাঁতন থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Panihati Accident: বিটি রোডে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, চাকার তলায় পিষ্ট ২, আশঙ্কাজনক ৪ জন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement