advertisement

CRPF Jawans Death: সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ বাঁকুড়ার সিমলাপাল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

Last Updated:

CRPF Jawans Death: কর্মস্থলে অসুস্থ হয়ে সিআরপিএফ জওয়ানের মৃত্যু। বাঁকুড়ার সিমলাপালের বাড়িতে তিরঙ্গায় মোড়া তাঁর দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কফিনবন্দি দেহ নিয়ে শোকমিছিল বের করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়। ঘরের ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ সিমলাপাল।

সিআরপিএফ
সিআরপিএফ
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: কর্মস্থলে অসুস্থ হয়ে সিআরপিএফ জওয়ান মৃত্যু। বাঁকুড়ার সিমলাপালের বাড়িতে জাতীয় পতাকায় মোড়া মৃতদেহ এলে শোকোস্তব্ধ গোটা সিমলাপাল, মৃতদেহ নিয়ে মিছিল করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন।ঘরের ছেলে হারিয়ে শোকে স্তব্ধ বাঁকুড়ার সিমলাপাল। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীর সিআরপিএফ জওয়ান রাজু লোহারের।
আরও পড়ুনঃ বিটি রোডে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, চাকার তলায় পিষ্ট ২, আশঙ্কাজনক ৪ জন
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে তিনি সিআরপিএফ-এ যোগ দেন। বর্তমানে তিনি মনিপুরে ১৬৯ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। বেশ কয়েকদিন মণিপুরের ইম্ফলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।‌ মঙ্গলবার দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
বুধবার সন্ধ্যায় জাতীয় পতাকায় মোড়া তাঁর কফিনবন্দি দেহ সিমলাপাল বাজারের বাড়িতে এসে পৌঁছয়। দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য-সহ এলাকার মানুষজন। এলাকায় রাজু খুবই পরিচিত এবং সকলের প্রিয় ছিলেন।এদিন অসংখ্য মানুষ কাতারে কাতারে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর জাতীয় পতাকায় মোড়া মৃতদেহ নিয়ে সিমলাপাল বাজারে শোক মিছিল করা হয়। পরে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় শিলাবতী নদীর ঘাটে। সেখানে উপস্থিত ব্যাটেলিয়ান থেকে আসা অন্যান্য সিআরপিএফ জওয়ানরা তাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রিয় জওয়ানকে অকালে হারিয়ে শোকে বিহ্বল পরিবার-সহ সিমলাপালবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
CRPF Jawans Death: সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ বাঁকুড়ার সিমলাপাল, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement