'কলতান আমাদের সন্তানের মতো, আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে...', বললেন পানিহাটির বিজেপি প্রার্থী আরজি কর নির্যাতিতার মা
- Reported by:Susmita Mondal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Panihati Assembly Election 2026: পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ আজ পৌঁছন বিজেপি সল্টলেক দফতরে। কী বললেন তিনি? কী বার্তা দিলেন পানিহাটির মানুষ ও দুই প্রতিপক্ষের জন্যে?
কলকাতা: বিজেপি সল্টলেক দফতরে পৌঁছলেন পানিহাটির বিজেপি প্রার্থী তথা আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও হত্যার ঘটনায় নির্যাতিতার মা রত্না দেবনাথ। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির তৃতীয় দফার তালিকা গতকালই প্রকাশ করেছে বিজেপি। আর তাতেই ছিল গেরুয়া শিবিরের মোক্ষম চমক। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ১৯ জনের প্রার্থী তালিকায় দেখা গেল পানিহাটির প্রার্থী হিসেবে রত্না দেবনাথের নাম।
আজ রত্না দেবনাথকে দেখা গেল বিজেপির সদর দফতরে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “মানুষকে বলব আপনারা আসুন লড়াই করুন জয় আপনাদের হবে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে। আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে।”
advertisement
advertisement
এরপরেই পানিহাটিতে তাঁর বিপক্ষের বাম প্রার্থী কলতান দাশগুপ্তের নাম উল্লেখ করে রত্না দেবী বলেন, “কলতানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। ও আমাদের সন্তানের মত। ও লড়াই করেছে।”
প্রসঙ্গত, পানিহাটিতে যে তিনিই বিজেপি প্রার্থী হতে পারেন, সেই সম্ভাবনা ছিলই৷ বুধবার পানিহাটি কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করার পরই তাঁদের বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা৷ নিজে হাতে বাড়ির বাইরে বিজেপি-র পতাকা লাগালেন অভয়ার বাবাও৷
advertisement
এদিন পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করে বিজেপি৷ প্রার্থী হওয়ার পর অভয়ার মা বলেন, “প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের৷ আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে৷ লড়াইটা হয়তো আমি করব, কিন্তু জিতবে পানিহাটির মানুষই৷ আমার মেয়ে রোগীদের দেখে এসে বলত, মা কারও কাছে কিছু চাইতে নেই, দিতে হয়৷ সুযোগ পেলে আমিও সেই চেষ্টাই করব৷”
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 1:25 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'কলতান আমাদের সন্তানের মতো, আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে...', বললেন পানিহাটির বিজেপি প্রার্থী আরজি কর নির্যাতিতার মা









