advertisement

North Bengal News: নকশালবাড়ির চা-বাগানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ অভিযুক্ত

Last Updated:

উত্তরবঙ্গের নকশালবাড়ি চা-বাগানে চরম ভয়ঙ্কর ঘটনা, লাগাতার ধর্ষণের শিকার নাবালিকা

নকশালবাড়িতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
নকশালবাড়িতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
নকশালবাড়ি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই অভিযুক্ত। নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের এক চা-বাগানে ঘটে গেল ভয়ঙ্কর নৃশংস, নক্কারজনক ঘটনা! নাবালিকাকে একা পেয়ে লাগাতার ধর্ষণ! নির্যাতিতাকে দেখেই সন্দেহ হয় পরিবারের। এর পর নাবালিকা নিজেই বাবা-মাকে গোটা ঘটনাটি জানায়। সেই রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। ধৃতরা দীনেশ চিকবড়াইক ও রোমন ওঁরাও। জানা যায়, অভিযুক্তরা নকশালবাড়িরই বাসিন্দা। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। অন্যদিকে, নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মধ্যে দীনেশ আগেও ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছিল।
advertisement
গতবছরও শিলিগুড়ির নকশালবাড়িতে নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয় এক নাবালিকাকে চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। জানা যায়, ১৫ বছর বয়সি ওই নাবালিকা ফোনে কথা বলতে গ্রামের রাস্তায় বার হয়েছিল। তখনই এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল অভিযুক্ত যুবকরা। রাস্তায় নাবালিকাকে দেখতে পেয়ে তার মুখ চেপে ধরে তাকে স্থানীয় একটি চা-বাগানে নিয়ে যায়। সেখানেই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
advertisement
advertisement
গত বছর অসমের ডিব্রুগড় জেলার এক চা-বাগানেও এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। আট বছর বয়সি ওই নির্যাতিতাকে খুনের পর নিকাশি নালায় দেহ ফেলে দিয়েছিল অভিযুক্ত। দেহের উপর ছড়িয়ে দিয়েছিল শুকনো পাতা, যাতে চট করে কেউ দেখতে না পায়। পুলিশ সূত্রে জানা যায়, আগুন ধরানোর জন্য এলাকাতেই একটি চা বাগানের কাছে কাঠ খুঁজতে বেরিয়েছিল নাবালিকা। ওই সময় অভিযুক্ত গ্রামেরই একটি জলাশয়ে মাছ ধরছিল। অভিযোগ, নাবালিকাকে একা ঘুরতে দেখে ওই ব্যক্তি তাকে তুলে চা বাগানের ভিতরে নিয়ে যায়। পরে সেখানেই তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ।
advertisement
বিশ্বজিৎ মিশ্র, নকশালবাড়ি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal News: নকশালবাড়ির চা-বাগানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ অভিযুক্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement