advertisement

ISRO Space on Wheels: বইয়ের পাতার বিষয়বস্তু চোখের সামনে! কাঁচরাপাড়ায় হাজির ইসরোর অভিনব বাস, আপ্লুত স্কুল পড়ুয়ারা

Last Updated:

North 24 Parganas ISRO Space on Wheels: মহাকাশ এখন আর কেবল বইয়ের পাতায় নয়, সরাসরি চোখের সামনে! ইসরোর বিশেষ প্রদর্শনী বাস কাঁচরাপাড়ায় আসতেই পড়ুয়াদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। চন্দ্রযান থেকে মঙ্গলযান, সবকিছুর খুটিনাটি সরাসরি দেখে বিজ্ঞানের পাঠ নিল স্কুল পড়ুয়ারা।

+
ইসরোর

ইসরোর প্রদর্শনী বাস

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: মহাকাশ গবেষণায় জেলার ছাত্র-ছাত্রীদের আগ্রহ ও উৎসাহ বাড়াতেই এবার দেখা মিলল ইসরোর অভিনব চলমান প্রদর্শনী বাসের। ভারতের মহাকাশ গবেষণার সাফল্য ও বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে ছাত্র-ছাত্রীদের আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সারা ভারত জুড়ে ইসরোর ছয়টি বিশেষ প্রদর্শনী বাস ঘোরার কথা ছিল। তারই মধ্যে একটি বাস এদিন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায় এসে পৌঁছয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই প্রদর্শনী বাস প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার বাস্তব রূপই এদিন প্রত্যক্ষ করল কাঁচরাপাড়া। এই চলমান প্রদর্শনীর মাধ্যমে মহাকাশ গবেষণা, ভারতের রকেট ও স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কে সাধারণ ছাত্র-ছাত্রীদের সহজ ও স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। বাসটির ভিতরে ইসরোর বিভিন্ন ঐতিহাসিক মিশনের মডেল, ছবি ও তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে, যা পড়ুয়ারা খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে।
advertisement
advertisement
এদিন কাঁচরাপাড়ার বিভিন্ন স্কুল থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী তাঁদের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এই প্রদর্শনী দেখতে ভিড় জমায়। বাসটি ঘুরে দেখার পর ছাত্র-ছাত্রীদের চোখে-মুখে ছিল বিস্ময় ও আনন্দের ছাপ। পড়ুয়ারা জানায়, বইয়ের পাতায় দেখা বিষয়গুলি চোখের সামনে দেখতে পেয়ে খুবই ভাল লাগছে। ভবিষ্যতে তারাও ইসরোর বিজ্ঞানী হতে চায় এবং দেশের নাম উজ্জ্বল করতে চায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, কাঁচরাপাড়ার পর এই প্রদর্শনী বাস উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ছাত্র-ছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ ছড়িয়ে দেবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ISRO Space on Wheels: বইয়ের পাতার বিষয়বস্তু চোখের সামনে! কাঁচরাপাড়ায় হাজির ইসরোর অভিনব বাস, আপ্লুত স্কুল পড়ুয়ারা
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement