advertisement

আঁচল পেতে ছেলেকে ফেরানোর আর্জি! নিখোঁজ যুবককে হন্যে হয়ে খুঁজছে বসিরহাট পুলিশ, অসহায় মায়ের তীব্র আর্তনাদে থমথমে বাদুড়িয়া

Last Updated:

North 24 Parganas News: ৪ দিন ধরে নিখোঁজ বাদুড়িয়ার নাসির আলী। যে বাইকটি নিয়ে তিনি শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন সেটি উদ্ধার হলেও তাঁর কোনও খোঁজ নেই। হন্যে হয়ে যুবককে খুঁজছে বসিরহাট থানার পুলিশ।

+
ছেলেকে

ছেলেকে ফিরিয়ে দেওয়ার আর্জি বাদুড়িয়ার নাসির আলীর পরিবারের

বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: আঁচল পেতে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আর্জি, প্রহর গুনছে নিখোঁজ নাসির আলীর পরিবার। “ছেলেকে ফিরিয়ে দিন” – এই আর্তনাদই এখন বাদুড়িয়ার পাপিলা এলাকার বাস্তব ছবি। কয়েকদিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এলাকার বাসিন্দা নাসির আলী। তারপর থেকে পরিবারের প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে। আর এক মায়ের চোখে শুধুই অপেক্ষা।
পরিবার সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ নথিতে সমস্যা রয়েছে বলে ফোন করে নাসির আলীকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার লালকুঠি এলাকায় আসতে বলা হয়েছিল। সেই মতো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ৪ দিন আগে বিকেলে মোটরবাইকে করে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।
আরও পড়ুনঃ দার্জিলিং স্টাইলের মোমো এবার ঘরের কাছেই! নেপালি-বাঙালি জুটির হাতে পাহাড়ি স্বাদের জাদু! সন্ধ্যে নামতেই ব্লগার, খাদ্যরসিকদের ভিড়
সন্ধ্যা পেরিয়ে রাত হলেও যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ লালকুঠি এলাকার একটি খাল থেকে নাসির আলীর মোটরবাইক উদ্ধার করে। তবে বাইক পাওয়া গেলেও এখনও পর্যন্ত নাসিরের কোনও খোঁজ মেলেনি, যা ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছেন বসিরহাট থানার পুলিশ জেলার আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাঁওতালি ভাষায় সমাজ বদলের বার্তা! রাজ্য মঞ্চে ফুটে উঠল আদিবাসী নাট্য শিল্পীদের প্রতিভা, জমজমাট একাঙ্ক নাটক দেখুন
এই ঘটনার মাঝেই সামনে আসে এক হৃদয়বিদারক দৃশ্য। পুলিশ যখন নাসির আলীর বাড়িতে যায়, তখন তার মা খোদেজা বিবি মাটিতে বসে আঁচল পেতে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। এক মায়ের এই অসহায় কান্না মুহূর্তে ভারী করে তোলে গোটা পরিবেশ। উপস্থিত সকলের চোখে জল এনে দেয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে পরিবারের উদ্বেগ। প্রত্যেকটি মুহূর্ত তারা কাটাচ্ছেন অপেক্ষায়। এই আশায় যে কোনও খবর মিলবে, ফিরে আসবেন নাসির আলী। এখন শুধু পরিবারের নয়, গোটা এলাকার মানুষেরই একটাই প্রার্থনা, নিখোঁজ যুবককে দ্রুত যেন খুঁজে পায় পুলিশ এবং শেষ হোক এক মায়ের দীর্ঘ প্রতীক্ষা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
আঁচল পেতে ছেলেকে ফেরানোর আর্জি! নিখোঁজ যুবককে হন্যে হয়ে খুঁজছে বসিরহাট পুলিশ, অসহায় মায়ের তীব্র আর্তনাদে থমথমে বাদুড়িয়া
Next Article
advertisement
Draupadi Murmu Programme Controversy:  'ভোটের আগে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন!' রাষ্ট্রপতির অভিযোগ উড়িয়ে পাল্টা গৌতম দেব
'ভোটের আগে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন!' রাষ্ট্রপতির অভিযোগ উড়িয়ে পাল্টা গৌতম দেব
  • রাষ্ট্রপতির অভিযোগ ওড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷

  • রাষ্ট্রপতি ভবনের অনুমোদনেই চূড়ান্ত হয় শিলিগুড়ির অনুষ্ঠান স্থল৷

  • অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল নেতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement