advertisement

Nipah Virus Death: ৩৯ দিনের মাথায় সব শেষ...! বাংলায় 'নিপা' আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু, মৃতদেহ বাড়িতে আনা নিয়ে বাড়ছে সংশয়

Last Updated:

Nipah Virus Death: নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস দশ দিন লড়াইয়ের শেষে প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের কাটোয়ার গ্রামের তরুণী নার্স। নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এরই মধ্যে নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই এক রোগীর এই হাসপাতালে চিকিৎসা হয়েছে, যিনি নিপা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে। এরপর আরও রোগী এলে তাদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে। তবে এখনও রাজ্য স্বাস্থ্য দফতর থেকে তেমন কোনও নির্দেশ আসেনি। নির্দেশ এলে গাইড লাইন মেনে পরিকাঠামো তৈরি রাখা হবে বলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।

রণদেব/কাটোয়া: নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার-সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতন তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস। মৃতদেহ গ্রামে আনতে প্রশাসনের অনুমতি লাগবে।
নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস দশ দিন লড়াইয়ের শেষে প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের কাটোয়ার গ্রামের তরুণী নার্স। বৃহস্পতিবার দুপুরে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
আরও পড়ুন-৩০০ বছর পর মহাশিবরাত্রিতে বিরল রাজযোগ…! সৌভাগ্যের দরজা খুলবে কোন রাশির, মিলবে কুবেরের ধন, বিপুল ধনবর্ষা কাদের কপালে
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২রা জানুয়ারি অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে কাটোয়ার এক চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হয়। ৩ তারিখ সকালের দিকে জ্ঞান হারালে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-৩০০ বছর পর মহাশিবরাত্রিতে বিরল রাজযোগ…! সৌভাগ্যের দরজা খুলবে কোন রাশির, মিলবে কুবেরের ধন, বিপুল ধনবর্ষা কাদের কপালে
টানা ৩৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষরক্ষা হল না। বর্তমানে মৃতার বাবা-মা ও ভাই বারাসতেই রয়েছেন। গ্রামের বাড়িতে থাকা আত্মীয়-স্বজনদের ইচ্ছা শেষবারের মতো তাদের আদরের মেয়ের মুখ দেখার।
advertisement
নিপা ভাইরাস একটি সংক্রামক রোগ হওয়ায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রশাসনসূত্রে খবর, বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরে আলোচনা চলছে। সংক্রমণজনিত ঝুঁকি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তরুণী নার্সের অকালপ্রয়াণে ভেঙে পড়েছেন পরিবার-পরিজন ও গ্রামের বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus Death: ৩৯ দিনের মাথায় সব শেষ...! বাংলায় 'নিপা' আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু, মৃতদেহ বাড়িতে আনা নিয়ে বাড়ছে সংশয়
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement