advertisement

Namkhana Fishing Harbor: মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি! ৪০ কোটি ব্যয়ে রাজ্যে তৈরি হচ্ছে অত্যাধুনিক মৎস্যবন্দর, মিলবে এইসব সুবিধা

Last Updated:

Namkhana Fishing Harbor: দক্ষিণ ২৪ পরগনার নামখানায় তৈরি হচ্ছে বিশ্বমানের মৎস্যবন্দর। রাজ্য সরকারের উদ্যোগে ৪০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির কাজ দ্রুত শুরু হতে চলেছে। এর ফলে কয়েক হাজার মৎস্যজীবী উপকৃত হবেন এবং রফতানি বাণিজ্যেও গতি আসবে।

নামখানায় তৈরি হচ্ছে মৎস্য বন্দর
নামখানায় তৈরি হচ্ছে মৎস্য বন্দর
বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বেশ কিছু জেলা রয়েছে যে সকল জেলার বহু মানুষ মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত অর্থাৎ মৎস্যজীবী। এবার এই সকল মানুষদের জন্য রাজ্য সরকার এক বিরাট কর্মযজ্ঞে নামল। আর সেই কর্মযজ্ঞের পরিপ্রেক্ষিতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে উন্নত প্রযুক্তির নতুন একটি মৎস্য বন্দর।
রাজ্য সরকারের উদ্যোগে মৎস্যজীবীদের সুবিধার্থে এমন উন্নতমানের মৎস্য বন্দর তৈরি করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার কাজ শুধু শুরু হওয়া নয়, পাশাপাশি কাজ শেষ করারও লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি মৎস্যজীবীরা।
অত্যাধুনিক নতুন এই মৎস্য বন্দরে কী কী সুবিধা থাকবে এবং এর কাজ কবে শেষ হবে?
advertisement
advertisement
প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক মৎস্যবন্দর। রাজ্য সরকারের মৎস্য দফতরের উদ্যোগে এই বন্দরটি গড়ে তোলা হচ্ছে। নদীর তীরে প্রায় দেড় হাজার মিটার লম্বা ও আড়াইশো মিটার চওড়া জায়গার উপর এটি তৈরি করা হচ্ছে। এখানে থাকবে পানীয় জলের ট্যাঙ্ক, বরফকল, সর্বসাধারণের জন্য শৌচাগার ও প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। এছাড়াও নদী থেকে ট্রলারকে ডাঙায় তুলে সারাই করার জন্য ড্রাই ডক তৈরি করা হবে। গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে ট্রলারগুলি যাতে বন্দরে দাঁড়িয়ে, সেগুলি খালি করতে পারে, তাই র‍্যাম্প তৈরি করা হবে।
advertisement
এছাড়াও জাল সারাইয়ের জন্য চারটি ছাউনি করা ঘর থাকবে। মৎস্যজীবীদের রাত্রিযাপনের জন্য আলাদা ভবন নির্মাণ করা হবে। কয়েক হাজার কেজি মাছ সংরক্ষণ রাখার জন্য বড় ধরনের শীতলতম ঘর থাকবে। এখানে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ট্রলারের বিভিন্ন কাজকর্ম করা হবে। ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যে বন্দর তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Namkhana Fishing Harbor: মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি! ৪০ কোটি ব্যয়ে রাজ্যে তৈরি হচ্ছে অত্যাধুনিক মৎস্যবন্দর, মিলবে এইসব সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
  • রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন

  • কবে থেকে বাড়বে তাপমাত্রা?

  • আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement