advertisement

Nadia News: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! গৃহবধূর মাথার উপর দিয়ে চলে গেল গাড়ির চাকা, রক্তে ভাসল শান্তিপুরের রাস্তা

Last Updated:

Nadia News: বিয়েবাড়ি থেকে আর বাড়ি ফেরা হল না! নদিয়ার শান্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শোকস্তব্ধ পরিজনেরা
শোকস্তব্ধ পরিজনেরা
শান্তিপুর, নদিয়া, রঞ্জিত সরকারঃ নদিয়ার শান্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ হারালেন এক মহিলা। ১২ নম্বর জাতীয় সড়ক, শান্তিপুরের বাথনা ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃতার নাম পম্পা ঘোষ।
মৃতার পরিবার সূত্রে খবর, রবিবার রাতে শান্তিপুর পুরসভার ৫ ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার বাসিন্দা সুরজিৎ ঘোষ ও তাঁর স্ত্রী পম্পা ফুলিয়ায় একটি বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিল একমাত্র পুত্র সন্তান, বয়স চার বছর। ফুলিয়ার ওই বিয়েবাড়ি থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন পম্পাদেবীরা।
আরও পড়ুনঃ মধ্যমগ্রামের রাস্তায় ছড়িয়ে টমেটো, বেগুন, ফুলকপি! ব্যস্ত সময়ে গড়াগড়ি খেল বিপুল পরিমাণ সবজি, জাতীয় সড়কে যানজট
জানা গিয়েছে, বাড়ি ফেরার পথে হঠাৎ পিছন দিক থেকে একটি চারচাকা গাড়ি সুরজিৎবাবুদের ধাক্কা মারে। একরত্তি সন্তানকে সুরজিৎবাবু রাস্তার পাশে পড়ে যান। কিন্তু তাঁর স্ত্রী রাস্তার দিকে পড়েন। সেই সময় তাঁর মাথার উপর দিয়ে ঘাতক গাড়িটির চাকা চলে যায়। পম্পাদেবীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। সেখানে ওই গৃহবধূকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মৃতার স্বামী সুরজিৎবাবু বলেন, “বিয়েবাড়ি থেকে খাওয়াদাওয়া করে রাত দেড়টা নাগাদ স্ত্রী ও ছেলেকে নিয়ে ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে একটি দ্রুতগতির চারচাকা আমাদের মোটরসাইকেলে ধাক্কা মারে। এর জেরে আমার স্ত্রী রাস্তার মাঝখানে পড়ে যায়। এরপর ওঁর মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়েছে”।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! গৃহবধূর মাথার উপর দিয়ে চলে গেল গাড়ির চাকা, রক্তে ভাসল শান্তিপুরের রাস্তা
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement