advertisement

Murshidabad News: সংকল্প পূর্ণ করে রথে রামলালাকে নিয়ে ঘরে ফিরলেন যুবক, পা ধুইয়ে বরণ করল গোটা গ্রাম! পাঁচথুপিতে অযোধ্যার আবেগ

Last Updated:

Murshidabad News: ১৫৩ দিনের দীর্ঘ সংকল্প যাত্রা শেষে রথে করে রামলালাকে নিয়ে অবশেষে নিজের জন্মভূমিতে ফিরলেন পাঁচথুপি গ্রামের যুবক সৌরভ বাগদি। গত বছর দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন সংকল্প নিয়ে শুরু হয় এই যাত্রা।

+
পায়ে

পায়ে হেঁটে ১৫৩ দিনের যাত্রা শেষ হল সৌরভের 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের পাঁচথুপি আজ যেন এক ঐতিহাসিক দিনের সাক্ষী। ১৫৩ দিনের দীর্ঘ সংকল্প যাত্রা শেষে রথে করে রামলালাকে নিয়ে অবশেষে নিজের জন্মভূমিতে ফিরলেন পাঁচথুপি গ্রামের যুবক সৌরভ বাগদি। পাশে ছিলেন তাঁর বাবা এবং বড়ঞা ব্লকের অসংখ্য রামভক্ত। বড়ঞা থানা এলাকায় প্রবেশ করতেই উৎসবের আবহে মেতে ওঠে গোটা অঞ্চল। প্রবেশের আগেই রাস্তার দুই ধারে শত শত মানুষ দাঁড়িয়ে ছিলেন শুধু এক ঝলক সেই রথ দেখবেন বলে।
যেখানে বিরাজ করছেন রামলালা। কারও হাতে প্রদীপ, কারও হাতে মিষ্টি, কেউ আবার আবেগে সৌরভের পা ধুয়ে দিচ্ছেন। শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তন আর ফুলের বৃষ্টিতে বড়ঞার রাস্তাগুলি যেন পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমঞ্চে। গত বছর দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছিলেন সৌরভ। প্রথমে পৌঁছন দক্ষিণ ভারতের রামেশ্বরে।
advertisement
advertisement
সেখান থেকে খালি পায়ে যাত্রা করে যান অযোধ্যায়। সেখান থেকে রামলালার মূর্তি ও একটি রথ সঙ্গে নিয়ে পুনরায় শুরু করেন প্রত্যাবর্তনের পথচলা। প্রায় চার হাজার কিলোমিটার পথ সম্পূর্ণটাই খালি পায়ে অতিক্রম করেছেন তিনি। আজ সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে তাঁর নিজের বাড়ি, বড়ঞা থানার পাঁচথুপি গ্রামে। এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে সৌরভের বাবা বলেন, “ছেলে চার হাজার কিলোমিটার খালি পায়ে হেঁটেছে। বাবা হয়ে আমার বুক গর্বে ভরে উঠছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়ঞার পথে পথে দেখা যায় সম্প্রীতির ছবি। ধর্মীয় আবেগে মানুষ একত্রিত, কোথাও মিষ্টিমুখ, কোথাও আরতি, কোথাও বা ভক্তিভরে প্রণাম। মহিলারা রীতিমতো পা ধুয়ে আশীর্বাদ করছেন এই সংকল্পবদ্ধ যুবককে। এক যুবকের অদম্য ইচ্ছাশক্তি, অটুট বিশ্বাস ও গভীর ভক্তি আজ পাঁচথুপিকে নতুন এক ইতিহাসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। এখন অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে রামলালার মন্দির, আর সেই মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বড়ঞা ব্লক।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: সংকল্প পূর্ণ করে রথে রামলালাকে নিয়ে ঘরে ফিরলেন যুবক, পা ধুইয়ে বরণ করল গোটা গ্রাম! পাঁচথুপিতে অযোধ্যার আবেগ
Next Article
advertisement
কেন্দ্রীয় বাহিনীকে 'ঝাঁটা' মারতে এলে ওরা কি বসে থাকবে নাকি...?' বাহিনী নিয়ে বিস্ফোরক সুকান্ত!
কেন্দ্রীয় বাহিনীকে 'ঝাঁটা' মারতে এলে ওরা কি বসে থাকবে নাকি...?' বিস্ফোরক সুকান্ত!
  • বাইপাসের ধারের একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। সেখানেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক নিদান দিতে শোনা গেল রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে। ঠিক কী বললেন তিনি?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement