advertisement

Murshidabad News: ফেলে দেওয়া প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন! মুর্শিদাবাদের কলেজ পড়ুয়াদের তাক লাগানো মডেল, জ্বালানি সংকট নিরসনে নয়া দিশা

Last Updated:

Murshidabad News: ফেলে দেওয়া প্লাস্টিক থেকে জ্বালানি! মুর্শিদাবাদের কিছু কলেজ পড়ুয়া একটি মডেল তৈরি করে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন। তাঁরা নিজেদের মডেলের মাধ্যমে কী দেখিয়েছেন জানুন।

+
প্লাস্টিক

প্লাস্টিক থেকে জ্বালানি তৈরি হচ্ছে

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ বর্তমানে বহু পরিমাণে প্লাস্টিক ব্যবহৃত হয়। এবার সেই বর্জ্য প্লাস্টিক থেকে জ্বালানি উপাদান তৈরি করে তাক লাগালেন মুর্শিদাবাদের কিছু কলেজ পড়ুয়া। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্ররা একটি মডেল তৈরি করে কার্যত সাড়া ফেলে দিয়েছেন।
বর্তমান সময় রোজকার জীবনে প্লাস্টিকের বহু পণ্য ব্যবহার হয়। তবে কাজ মিটে গেলেই এগুলির মূলত ডাস্টবিনে ঠাই হয়। কিন্তু যদি বলা হয়, জঞ্জাল ফেলার জায়গায় স্তুপাকারে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা এই প্লাস্টিকই যেন জমাট বাঁধা পেট্রোল ডিজেল? জানতে ইচ্ছা করছে তো, এমনটা কেন বলা হল?
আরও পড়ুনঃ প্রাণিবিজ্ঞানে অসামান্য অবদান! বিশেষ সম্মানে ভূষিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, গর্বিত ছাত্রছাত্রী থেকে সহকর্মী সকলে
আসলে আমরা প্লাস্টিকের যা কিছু ব্যবহার করি, তার প্রায় সবটাই অপরিশোধিত খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয়। তা থেকে আবার জ্বালানি তেলও তৈরি করা যায়। এই প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদনে পড়ুয়ারা উদ্ভাবন করেছেন পরিবেশ সহায়ক প্রযুক্তি।
advertisement
advertisement
জানা যায়, জ্বালানি সংকট নিরসনে প্লাস্টিক-পলিথিন থেকে তেল গ্যাস উৎপাদনের পদ্ধতি অবলম্বন করেছে ছাত্রছাত্রীরা। মুলত, ক্যাটালিস্ট অনুঘটকের মাধ্যমে পাইরোলাইসিস পদ্ধতিতে প্লাস্টিক ও পলিথিন থেকে জ্বালানি তেল ও গ্যাস উৎপন্ন হয়। প্রথমে মাটি থেকে সিলিকা অ্যালুমিনা ভেঙে ক্যাটালিস্ট তৈরি করা হয়েছে। সেই ক্যাটালিস্ট দিয়ে প্লাস্টিককে ভেঙে ডিজেল, পেট্রোল, কেরোসিন জাতীয় জ্বালানি তেল তৈরি করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এইসব জ্বালানি তেল দিয়ে ছোট, মাঝারি সহ নৌকার ইঞ্জিনও চালান সম্ভব। এছাড়াও এইসব জ্বালানি দিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনও সম্ভব। এমনকি কার্বন থেকে তৈরি হতে পারে গাড়ির টায়ারও। সব মিলিয়ে, কলেজ পড়ুয়া ‘ছাত্র বিজ্ঞানী’দের হাতে তৈরি এই পদ্ধতিই বর্তমানে দেখাচ্ছে এক নতুন দিশা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ফেলে দেওয়া প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন! মুর্শিদাবাদের কলেজ পড়ুয়াদের তাক লাগানো মডেল, জ্বালানি সংকট নিরসনে নয়া দিশা
Next Article
advertisement
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনে উত্তরবঙ্গ-জঙ্গলমহলে জনসভা করবেন

  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে দু’দফায়

  • নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement