advertisement

Murshidabad News: মোবাইল হারানোর দুশ্চিন্তায় ইতি! অপারেশন প্রয়াসে টপাটপ উদ্ধার চুরি যাওয়া ফোন, ফেরানো হচ্ছে প্রকৃত মালিকদের

Last Updated:

Murshidabad Operation Prayas: ২০২২ সাল থেকে শুরু হওয়া অপারেশন প্রয়াসের মাধ্যমে গত ৪ বছরে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ৮১৫৮টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।

অপারেশন প্রয়াসে মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য
অপারেশন প্রয়াসে মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: অপারেশন প্রয়াসে বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের। ২০২২ সাল থেকে শুরু হওয়া অপারেশন প্রয়াসের মাধ্যমে গত ৪ বছরে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ৮১৫৮টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা জুড়ে উদ্ধার হওয়া ৫০২টি মোবাইল বিভিন্ন থানার মাধ্যমে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হল।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, বহরমপুরে ডিস্ট্রিক হেড কোয়ার্টার থেকে ৮০টি মোবাইল প্রকৃত মালিকদের ফিয়ে দেওয়া হয়েছে। অপারেশন প্রয়াসের মাধ্যমে ২০২২ সালে ১৯১২টি, ২০২৩ সালে ১৭৪২টি, ২০২৪ সালে ১৬৭৩টি এবং ২০২৫ সালে ২৮৩১টি, সব মিলিয়ে চার বছরে মোট ৮১৫৮টি মোবাইল উদ্ধার করা গিয়েছে। উদ্ধার হওয়া ফোন ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের।
advertisement
আরও পড়ুনঃ সোনারপুরের স্কুলে চুরি! অফিস রুমের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট, সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা
হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলে বিশেষ নজর থাকে সাইবার পুলিশের টিমের। ওই মোবাইল ব্যবহার করা শুরু করলেই সাইবার টিমের কাছে সেই তথ্য চলে আসে এবং সহজেই মোবাইলটি ট্র্যাক করে উদ্ধার করতে সফল হয় পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মকর সংক্রান্তিতে ঘুড়ির চিনা মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! বিপদ এড়াতে হাওড়ার যুবকরা একজোট হয়ে যা করছেন, জানলে স্যালুট ঠুকবেন
মঙ্গলবার অপারেশন প্রয়াসের মাধ্যমে উদ্ধার হওয়া হরিহরপাড়া থানার ২০টি, নওদা থানার ২০টি, জলঙ্গি থানার ১০টি, রেজিনগরে ২০টি, রানিনগরে ২৬টি, রানিতলায় ১৪টি, দৌলতাবাদে ১০টি, ডোমকলে ১৬টি, খড়গ্রামে ১৪টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: মোবাইল হারানোর দুশ্চিন্তায় ইতি! অপারেশন প্রয়াসে টপাটপ উদ্ধার চুরি যাওয়া ফোন, ফেরানো হচ্ছে প্রকৃত মালিকদের
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement