advertisement

Agriculture News: কৃষি নির্ভর ভারতে চাষাবাদে মহিলাদের অগ্রগতি আনতে অভিনব আয়োজন মুর্শিদাবাদে! সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বড় উদ্যোগ

Last Updated:

Murshidabad Agriculture News: কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। আর এই জেলায় শুধু পুরুষ নয়, মহিলাদের হাতে তৈরি হচ্ছে কৃষি জমি। কৃষিতে মহিলাদের চাষের প্রতি কাজের জন্য আরও উদ্যোগী হল মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র।

+
কৃষিতে

কৃষিতে এগিয়ে আসছেন মহিলারা 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। আর এই জেলায় শুধু পুরুষ নয়, মহিলাদের হাতে তৈরি হচ্ছে কৃষি জমি। কৃষিতে মহিলাদের চাষের প্রতি কাজের জন্য আরও উদ্যোগী হল মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র।
মুর্শিদাবাদের তিন সফল মহিলা কৃষকের হাত দিয়ে সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের এবছরের কৃষি মেলার মাঙ্গলিক সূচনা করা হয়। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন সারগাছি আশ্রমের এই কৃষি সমৃদ্ধি মেলায় ছিল কৃষিজ নানা পণ্যের প্রদর্শনী, থাকছে কৃষি প্রযুক্তি ও সরঞ্জামের পসরাও।
advertisement
advertisement
প্রথমদিনের এক জাতীয় স্তরের আলোচনা চক্রে দেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানী গবেষক ও আইসিএআর-এর পদস্থ আধিকারিকেরা আলোকপাত করেন। এবারের বিষয় ভাবনা ‘কৃষিতে মহিলাদের ক্ষমতায়ন’। মেলায় প্রাঞ্জল উপস্থিতি ছিল সেবাতীর্থ সারগাছি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আটারি শাখার ডিরেক্টর ডঃ প্রদীপ দে, ন্যাশনাল জুট বোর্ডের যুগ্ম অধিকর্তা ডঃ মহাদেব দত্ত, ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডঃ সুজন বিশ্বাস সহ রাজ্য সরকারের কৃষি, প্রাণীসম্পদ-সহ বিভিন্ন দফতরের উপ অধিকর্তাদের। মুর্শিদাবাদ জেলার সফল তিন মহিলা কৃষক মৌসুমি বিশ্বাস, আকলিমা বিবি ও শামিমা ইমাম তারা আগামী দিনের কৃষকদের একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রামকৃষ্ণ মিশন সারগাছি অধ্যক্ষ স্বামী বিশ্বময়ানন্দজী জানিয়েছেন, “কৃষির প্রতি শুধু পুরুষ নয়, মহিলাদের আরও এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের উদ্যোগ। তাই মহিলাদের হাতে মেলার উদ্বোধনের পাশাপাশি আগামী দিনে আরও অন্যান্য মহিলাদের উদ্বুদ্ধ করতেই আমাদের প্রধান উদ্যোগ।” মহিলা কৃষক মৌসুমী বিশ্বাস তার কথায়, “আমরা আজকে আনন্দিত মহিলারা এগিয়ে আসছেন কৃষিতে। ভারতবর্ষে ৬০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। মুর্শিদাবাদ জেলার আমরা তিনজন মহিলা বর্তমান দিনে পথ দেখালেও আগামী দিনে পুরুষের পাশাপাশি মহিলাদের এগিয়ে আসা উচিত। তবেই কৃষি আরও উন্নতি ঘটবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: কৃষি নির্ভর ভারতে চাষাবাদে মহিলাদের অগ্রগতি আনতে অভিনব আয়োজন মুর্শিদাবাদে! সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বড় উদ্যোগ
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement