Murshidabad News: মুর্শিদাবাদে ছেলে ধরা গুজবে একের পর এক মারধরের ঘটনা, বার্তা প্রশাসনের
- Reported by:Tanmoy Mondal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
ছেলে ধরা গুজবের জেরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় সাধারণ নিরীহ মানুষকে মারধরের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি ছেলেধরা গুজবে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের সীতেশনগরে এক যুবক-যুবতীকে প্রচণ্ড মারধর করে তাঁদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মত হিংসাত্মক একটি ঘটনা ঘটে।
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ছেলে ধরা গুজবের জেরে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় সাধারণ নিরীহ মানুষকে মারধরের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি ছেলেধরা গুজবে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের সীতেশনগরে এক যুবক-যুবতীকে প্রচণ্ড মারধর করে তাঁদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মত হিংসাত্মক একটি ঘটনা ঘটে। এরপর এই গুজব বন্ধ করতে এবং নিজের হাতে আইন তুলে না নেওয়ার জন্য পুলিশের তরফ থেকে বিভিন্ন থানা এলাকায় প্রচার চালানো হলেও তাতে যে খুব একটা কাজ হয়নি তা ফের একবার প্রমাণ হয়ে গেল।
মুর্শিদাবাদের নওদা থানায় এলাকার বালি-২ গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় উত্তেজিত জনতার বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ এলাকায় পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে। যদি ওই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
অভিযোগ উঠেছে ওই ব্যক্তিকে নাম পরিচয় জিজ্ঞাসা করলে সে সঠিকভাবে উত্তর দিতে না পারায় এলাকাবাসীর সন্দেহ আরও দৃঢ় হয় যে সে বাচ্চা চুরি করার জন্যই ওই এলাকায় হাজির হয়েছে। যদিও নওদা থানার পুলিশ এলাকায় গিয়ে তদন্ত শুরু করার পরেই বোঝা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং অন্য কোনও জায়গা থেকে ঘুরতে ঘুরতে নওদার শ্যামনগরে পৌঁছে গিয়েছে। এরপর পুলিশি হস্তক্ষেপে ওই ব্যক্তি ছাড়া পায়। অন্য দিকে, অপর একটি ঘটনায় বেলডাঙা থানা সুরুলিয়া এলাকায় এক মহিলাকে স্থানীয় জনতা ব্যাপক মারধর করে। অভিযোগ উঠেছে ওই মহিলা নাকি বিস্কুট খাইয়ে এলাকারই এক বাচ্চাকে চুরি করার চেষ্টা করছিল। স্থানীয় জনগণ ‘ছেলে ধরা’ সন্দেহে ওই মহিলাকে হেনস্থা করে বলেও অভিযোগ উঠেছে। যদিও পরবর্তীকালে ওই মহিলার ব্যাগ থেকে বিস্কুটের পরিবর্তে কিছু পান মশলা উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন,পাশেই ট্রেন লাইন হওয়ায় চরম আতঙ্কে স্থানীয়রা
ছেলেধরা গুজবে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে হরিহরপাড়া থানার লোচনমাটি-ডাঙ্গাপাড়া এলাকাতেও। মঙ্গলবার রাতে রটিয়ে দেয় এলাকার বাচ্চাদের চুরি করার জন্য একটি দল লোচনমাটি-ডাঙ্গাপাড়া গ্রামে ঢুকেছে। এর পরই উত্তেজিত জনতা কয়েক জনকে আটকে রেখে হেনস্থা করে বলে অভিযোগ। যদিও ওই এলাকা থেকে কোনও বাচ্চা চুরির খবর পরবর্তীকালে পাওয়া যায়নি।
advertisement
জেলা পুলিশের এক আধিকারিক জানান, গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছেলে ধরা গুজবে কিছু মানুষকে হেনস্থা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে বারবার আবেদন করা হচ্ছে কেউ আইন নিজেদের হাতে তুলে নেবেন না। কাউকে বেআইনি কাজ করতে দেখলে বা সন্দেহ হলে পুলিশে খবর দিন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 3:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদে ছেলে ধরা গুজবে একের পর এক মারধরের ঘটনা, বার্তা প্রশাসনের











