advertisement

Howrah Theft News: পুলিশ সেজে চুরি! ছিনতাই হিরে বসানো সোনার আংটি-সোনার হার

Last Updated:

এলাকার cctv ফুটেজ জোগাড় করে দুষ্কৃতীদের সনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। এখনও তাদের কোনও খোঁজ মেলেনি৷ এর পিছনে কোনও বড় মাথা রয়েছে কিনা, সেই খোঁজও চলছে৷ ৷

পুলিশ সেজে চুরি! (Representative Image by AI)
পুলিশ সেজে চুরি! (Representative Image by AI)
হাওড়া: দিনে দুপুরে পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই। ছিনতাই হিরে বসানো সোনার চারটে আংটি ও সোনার হার। শনিবার দুপুরে দিনের আলোতেই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। হাওড়ার জগাছা থানার অন্তর্গত রামরাজাতলা এলাকার ঘটনা। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। গোটা ঘটনার তদন্তে জগাছা থানার পুলিশ। রামরাজতলা এলাকর বাসিন্দা ভোলানাথ চট্টোপাধ্যায় বাইকে করে যাচ্ছিলেন৷ সেই সময় প্রথমে এক বাইক আরোহী তাঁর রাস্তা রুখে দাঁড়ায়৷
পরে আরও একজন এসে পুলিশের কার্ড দেখিয়ে জোর করে ভোলানাথ বাবুকে সোনার আংটি হার খুলিয়ে নেয়৷ তার হাত থেকে কেড়ে নিয়ে কাগজে মোরা কিছু পাথরের টুকরো ধরিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এলাকার cctv ফুটেজ জোগাড় করে দুষ্কৃতীদের সনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ। এখনও তাদের কোনও খোঁজ মেলেনি৷ এর পিছনে কোনও বড় মাথা রয়েছে কিনা, সেই খোঁজও চলছে৷ ৷
advertisement
advertisement
এর আগে নিউ টাউনের অভিজাত ব্যাঙ্কোয়েটে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল৷ বিয়ের অনুষ্ঠানের ফাঁকেই ব্যাঙ্কোয়েটের আলমারি থেকে খোয়া যায় কনের ৮ লক্ষ টাকা দামের নেকলেস৷ শেষ পর্যন্ত পুলিশের তৎপরতা চুরি হওয়ার দু সপ্তাহের মধ্যেই সেই বহুমূল্য নেকলেসটি উদ্ধার করা সম্ভব হয়৷ এই ঘটনায় দু!জনকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ৷ ধৃত দুজনই কলকাতার তিলজলা এবং তোপসিয়া এলাকার বাসিন্দা৷ বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা পবনকুমার গোয়েঙ্কা নামে একজন ব্যক্তি নিউ টাউনের মলি ব্যাঙ্কোয়েট নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নিয়েছিলেন৷ গত ৫ ফেব্রুয়ারি ছিল বিয়ের অনুষ্ঠান৷ যদিও বিয়ে বাড়িতেই ঘটে যায় বড়সড় বিপত্তি৷ হঠাৎই নজরে আসে, ব্যাঙ্কোয়েটের আলমারিতে রাখা কনের নেকলেস উধাও৷ খোয়া যাওয়া ওই নেকলেসটির দাম ৮ লক্ষ টাকারও বেশি৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah Theft News: পুলিশ সেজে চুরি! ছিনতাই হিরে বসানো সোনার আংটি-সোনার হার
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement