advertisement

প্রয়াগের আদলে হুগলির ত্রিবেণীতে ‘মিনি কুম্ভ’, ১১–১৩ ফেব্রুয়ারি পঞ্চমবর্ষের কুম্ভ মহোৎসব! কী কী হবে জেনে নিন

Last Updated:

Tribeni Kumbh Mela Hoogly: হুগলির ত্রিবেণী সঙ্গমে ১১-১৩ ফেব্রুয়ারি মাঘ সংক্রান্তিতে কুম্ভ মহোৎসব, সাধুসন্তদের সমাগম, পুণ্যস্নান, যজ্ঞ ও নিরাপত্তা ব্যবস্থায় উৎসবমুখর পরিবেশ! জেনে নিন সময়সূচি।

প্রয়াগের আদলে হুগলির ত্রিবেণীতে ‘মিনি কুম্ভ’, ১১–১৩ ফেব্রুয়ারি পঞ্চমবর্ষের কুম্ভ মহোৎসব! কী কী হবে জেনে নিন
প্রয়াগের আদলে হুগলির ত্রিবেণীতে ‘মিনি কুম্ভ’, ১১–১৩ ফেব্রুয়ারি পঞ্চমবর্ষের কুম্ভ মহোৎসব! কী কী হবে জেনে নিন
সোমনাথ ঘোষ/ ত্রিবেনী: প্রয়াগে পূর্ণকুম্ভের পর এবার বাংলায় ‘মিনি কুম্ভ’। হুগলির ত্রিবেণী সঙ্গমে শুরু হতে চলেছে তিন দিনের কুম্ভ মহোৎসব। মাঘ সংক্রান্তিকে কেন্দ্র করে পুণ্যস্নান, সাধুসন্তদের সমাগম ও নানা ধর্মীয় অনুষ্ঠানে মুখর হবে ত্রিবেণী। প্রস্তুতি প্রায় শেষ, ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা এসে পৌঁছাতে শুরু করেছেন।
হুগলির ত্রিবেণী সঙ্গমে মাঘ সংক্রান্তিতে পুণ্যস্নানকে কেন্দ্র করে কুম্ভ মহোৎসব অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি। এ বছর পঞ্চম বর্ষে পদার্পণ করছে ত্রিবেণীর কুম্ভস্নান। পুরাণ মতে, ত্রিবেণীকে বলা হয় ‘মুক্ত বেণী’ এবং প্রয়াগকে ‘যুক্ত বেণী’। উত্তর ভারতের কুম্ভ যেখানে প্রয়াগে অনুষ্ঠিত হয়, ত্রিবেণীকে বলা হয় দক্ষিণের কুম্ভ।
advertisement
advertisement
পুরাণ ও ইতিহাসে ত্রিবেণীর মাহাত্ম্য বিশেষ উল্লেখযোগ্য। কথিত আছে, বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে গঙ্গাবক্ষে ভেসে যাওয়ার সময় ত্রিবেণী ঘাটে অবস্থান করেছিলেন। এক সময় সপ্তগ্রাম ছিল বাণিজ্য বন্দর, ত্রিবেণী সেই সপ্তগ্রামেরই অংশ। কালনা–কাটোয়া অঞ্চলে বর্গি হানার ইতিহাস, আলিবর্দি খাঁ-সহ মোগল আমলের নানা ঘটনার সাক্ষী এই জনপদ। আজও ত্রিবেণীতে নেতা ধোপানীর ঘাট, প্রাচীন মন্দির ও সাধু আশ্রম সেই ইতিহাসের স্মারক হয়ে রয়েছে। প্রায় সাতশো বছরের ঐতিহ্য বহন করছে ত্রিবেণীর এই ধর্মীয় পরম্পরা।
advertisement
লোকবিশ্বাস অনুযায়ী, মকর সংক্রান্তিতে সাধুসন্তরা গঙ্গাসাগরে পূর্ণস্নান সেরে ত্রিবেণীতে এসে মাঘীস্নান করেন। আগেকার দিনে যাতায়াতের অসুবিধার কারণে গঙ্গাস্নান থেকে ফিরে আসতেই সাধুদের এক মাস পর্যন্ত সময় লেগে যেত। সেই ঐতিহ্য আজও বহমান।
এ বছর কুম্ভ মহোৎসবের সূচি অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি শিবপুর স্পোর্টিং ক্লাব ময়দানে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি হবে রুদ্রাভিষেক যজ্ঞ ও মহাদেবের সহস্রনাম পাঠ। পাশাপাশি আর আর ক্যাম্পে সাধুদের আখড়ায় ৫২টি পীঠের কল্পনায় ধুনী জ্বালানো হবে। ১৩ ফেব্রুয়ারি হবে মূল পুণ্যস্নান। তার আগে সাধুসন্তদের রাজসিক শোভাযাত্রা নগর পরিক্রমা করে সপ্তর্ষি ঘাটে এসে শেষ হবে। সেখানেই অমৃত যোগস্নান অনুষ্ঠিত হবে। ওই দিন সাধু ভান্ডারাও রয়েছে।
advertisement
  • বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব
    মাঘ ২৮ – ৩০, ১৪৩২ ( ফেব্রুয়ারি ১১-১৩, ২০২৬)
স্থান: ত্রিবেণী ক্যাম্প গেট (আর আর ক্যাম্প), শিবপুর স্পোর্টিং ক্লাব ময়দান, সপ্তর্ষি ঘাট
  • বুধবার, মাঘ ২৮ (ফেব্রুয়ারি ১১)
    সকাল ৬:১১- সূর্যোদয়, আদিত্য হৃদয় মন্ত্র এবং শান্তি বচন
  • advertisement
    সকাল ৬:৪৫- দীপ প্রজ্জ্বলন
    সকাল ৮ টা- ৯টা- নগর সংকীর্তন
    সকাল ৯টা- বেলা ১২টা- বসে আঁকো ( নাম নথিভুক্ত করুন)
    দুপুর ২টো- বিকেল ৫:৩০- সাংস্কৃতিক অনুষ্ঠান
    সন্ধ্যা ৫:৩০ – গঙ্গা আরতি ( সপ্তর্ষি ঘাট)
  • বৃহস্পতিবার, ২৯ (ফেব্রুয়ারি ১২)
    সকাল ৬:১১- সূর্যোদয়, আদিত্য হৃদয় মন্ত্র এবং শান্তি বচন
    সকাল ৯টা- দুপুর ১টা – রুদ্রাভিষেক যজ্ঞ, শিব সহস্র নাম যজ্ঞ
    advertisement
    বেলা ১১:৩০ – দুপুর ১টা- শক্তিপীঠ পরিক্রমা, চিত্র প্রদর্শনী, পুস্তক প্রকাশ
    দুপুর ২টো- বিকেল ৫:৩০- সাংস্কৃতিক অনুষ্ঠান
    সন্ধ্যা ৫:৩০ – গঙ্গা আরতি ( সপ্তর্ষি ঘাট)
  • শুক্রবার , মাঘ ৩০ (ফেব্রুয়ারি ১৩)
    সকাল ৬:১১- সূর্যোদয়, আদিত্য হৃদয় মন্ত্র এবং শান্তি বচন
  • সকাল ৯টা- ১১টা- সাধুসন্ত পরিবৃত রাজসিক শোভাযাত্রা
    বেলা ১১:৩০ – ১২:৩০- সাধু মহাত্মার অমৃত যোগ স্নান ( সপ্তর্ষি ঘাট)
    advertisement
    দুপুর ১টা- ৩টে- সাধু ভান্ডারা ( আর আর ক্যাম্প)
    দুপুর ৩ টা- বিকেল ৫:৩০- সাংস্কৃতিক অনুষ্ঠান
    সন্ধ্যা ৫:৩০ – গঙ্গা আরতি ( সপ্তর্ষি ঘাট)
    ধজ অবতরণ ও প্রতিমা নিরঞ্জন
    কুম্ভ উপলক্ষে পশ্চিমবঙ্গের ষোলটি শক্তিপীঠের মাটি ও জল আনা হয়েছে। প্রয়াগ থেকে আনা জল ও শক্তিপীঠের মাটি দিয়েই যজ্ঞ সম্পন্ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন। স্বামী শিবানন্দ মহারাজ জানান, ইতিমধ্যেই সাধুরা আসতে শুরু করেছেন। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি তিন দিন ধরে কুম্ভ মহোৎসব চলবে এবং শেষ দিন পুণ্যস্নান ও ভান্ডারার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।
    নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। কুম্ভ মেলার স্থান পরিদর্শন করেছেন কামনাশিষ সেন। তিনি জানান, কুম্ভমেলাকে কেন্দ্র করে বিপুল মানুষের সমাগম হবে। সেই কারণে মোতায়েন থাকবে প্রচুর পুলিশ। মেলা এলাকায় বসানো হবে একশোরও বেশি সিসি ক্যামেরা, থাকবে নির্দিষ্ট ‘নো এন্ট্রি’ জোন।
    সব মিলিয়ে, প্রয়াগের আদলে হুগলির ত্রিবেণীতে শুরু হতে চলেছে এক ঐতিহ্যবাহী ধর্মীয় মহোৎসব, যা ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়।
    Click here to add News18 as your preferred news source on Google.
    কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
    view comments
    বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
    প্রয়াগের আদলে হুগলির ত্রিবেণীতে ‘মিনি কুম্ভ’, ১১–১৩ ফেব্রুয়ারি পঞ্চমবর্ষের কুম্ভ মহোৎসব! কী কী হবে জেনে নিন
    Next Article
    advertisement
    Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
    প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
    • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

    • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

    • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

    VIEW MORE
    advertisement
    ফরচুন কুকি
    ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
    fortune cookie
    advertisement