advertisement

Malda News: মুছে যাচ্ছে প্রাচীন বাংলার ঐতিহাসিক নিদর্শন! গৌড়ের রাজাদের আমলের উঁচু গড় এখন যেন সমতল, একটু একটু করে হারিয়ে যাচ্ছে ইতিহাস

Last Updated:

Malda News: মালদহের বুকে অবস্থিত এক উজ্জ্বল ঐতিহাসিক নিদর্শন। গৌড়ের রাজাদের আমলের উঁচু গড় এখন প্রায় সমতল হয়ে গিয়েছে। আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে এক টুকরো ইতিহাস।

+
মালদহের

মালদহের ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর এলাকায় অবস্থিত 'দুর্গ' বা 'গড়'

মালদহ, জিএম মোমিনঃ একদা বাংলার রাজধানী ছিল। বিভিন্ন সময় বিভিন্ন শাসক দ্বারা পরিচালিত হয়েছে সেই গৌড়। হিন্দু রাজা থেকে মুসলিম শাসক, সময়ের সঙ্গে বদলেছে শাসনব্যবস্থা। সেই সঙ্গে গড়ে উঠেছে একাধিক স্থাপত্য থেকে শুরু করে রাজপ্রাসাদ, মিনার, প্রবেশদ্বার, প্রাচীর। কয়েকশো বছর কেটে গেলেও আজও মালদহ জেলার গৌড়ের বুকে সেই আমলের একাধিক স্থাপনা অবশিষ্ঠ রয়েছে।
রাজপ্রাসাদ, মিনার, প্রবেশদ্বার, প্রাচীর ইত্যাদি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মতোই অন্যতম ছিল গৌড়ের রাজধানী ঘেরা দুর্গ। এর মধ্যে অন্যতম হচ্ছে মালদহের সাদুল্লাপুর এলাকায় অবস্থিত দুর্গ, যা স্থানীয়দের কাছে ‘গড়’ নামে পরিচিত। এলাকাবাসীদের মতে, শতাব্দী প্রাচীন এই গড়। রাজার আমল থেকে শুরু করে বর্তমান সময়ে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে এই উঁচু স্থান।
advertisement
আরও পড়ুনঃ ৬৪টি CCTV, ২টি ম্যাস্টিক রাস্তা, অ্যাম্বুল্যান্স! শিলিগুড়ির ওয়ার্ডে উন্নয়নের জোয়ার, নিরাপত্তা ও পরিকাঠামোয় নতুন দিশা
পুলক সরকার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই উঁচু জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। শুনেছি গৌড় শাসনকালে নির্মিত হয়েছিল এই গড়। তবে বর্তমানে মাটি কেটে বিলুপ্তপ্রায় অবস্থায় রয়েছে। প্রশাসন নজর দিলে হয়তো রক্ষণাবেক্ষণ করা যেত।”
advertisement
advertisement
অজয় মণ্ডল নামে স্থানীয় আরেক বাসিন্দা জানান, “এই স্থানটি একটি ঐতিহাসিক নিদর্শন। কয়েক বছর আগে সেনাবাহিনীদের ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত হত। তবে বর্তমানে অনেকটাই মাটি কেটে ফেলা হয়েছে। ফলে এর উচ্চতা হ্রাস পেয়েছে। স্থানীয় বাসিন্দা হিসেবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই প্রসঙ্গে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান, “ঐতিহাসিক নিদর্শন মুঝে ফেলা কোনও রকমভাবে কাম্য নয়। স্থানীয়দের লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।” বর্তমানে কিছুটা অংশ উঁচু ভাবে দাঁড়িয়ে থাকলেও অধিকাংশ মাটি কেটে বিলুপ্তপ্রায় এই গড়। প্রাচীন বাংলার ঐতিহাসিক নিদর্শন বাঁচাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন স্থানীয় থেকে শুরু করে ইতিহাস গবেষকরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: মুছে যাচ্ছে প্রাচীন বাংলার ঐতিহাসিক নিদর্শন! গৌড়ের রাজাদের আমলের উঁচু গড় এখন যেন সমতল, একটু একটু করে হারিয়ে যাচ্ছে ইতিহাস
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement