advertisement

Maha Shivratri 2026: জমিদারদের পত্তন করা কেশবেশ্বর শিব মন্দির এখনও মন্দিরবাজারের ঐতিহ্যের প্রতীক, জানুন ইতিহাস 

Last Updated:

Maha Shivratri 2026: শিবরাত্রি উপলক্ষ্যে সেজে উঠছে কেশবেশ্বর শিব মন্দির। থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। এই মন্দির এলাকার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির, যার নামেই এই এলাকার নাম। 

+
কেশবেশ্বর

কেশবেশ্বর শিব মন্দিরে চলছে পুজো

মন্দিরবাজার, নবাব মল্লিক: শিবরাত্রি উপলক্ষ্যে সেজে উঠছে কেশবেশ্বর শিব মন্দির, থাকছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। এই মন্দির এলাকার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির। যার নামেই এই এলাকার নাম। এ নিয়ে মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার জানিয়েছেন, এই মন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে হাজার, হাজার পূণ্যার্থী আসেন। ফলে সবকিছু ঠিক রাখা প্রাশাসনিক কর্তব্যের মধ্যে পড়ে। মন্দির প্রাঙ্গণে সিসিটিভি থেকে শুরু করে পূণ্যার্থীদের জন্য জল, আলোর ব্যবস্থা সবকিছু পড়ে তার মধ্যে।
১১৫৫ খ্রীষ্টাব্দে এই মন্দির নির্মাণ করেন তৎকালীন জমিদার কেশব রায়চৌধুরীরা। পরবর্তীকালে এই মন্দিরের নাম থেকেই এলাকার নাম হয়ে যায় মন্দিরবাজার। শিবরাত্রি উপলক্ষ্যে সেই মন্দির ইতিমধ্যে সেজে উঠেছে। মন্দিরের সামনে খাটানো হয়েছে সামিয়ানা। মন্দির চত্বরে বসেছে ফলের বাজার। শিবরাত্রি উপলক্ষ্যে স্নানের ঘাটটিও সাজিয়ে তোলা হয়েছে। বর্তমানে জমিদারি প্রথা না থাকায়, সমস্তটাই দেখভাল করে মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তিরা। মন্দিরের সামনে স্থায়ী যাত্রীনিবাস তৈরি করা থেকে আরও অন্যান্য কাজ করা হয়েছে মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদারের পক্ষ থেকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিবরাত্রিতে বাড়িতেই ভগবান শিবকে নিবেদন করুন দুধ-সহ এই ‘৬’ জিনিস, সংসার বাঁচবে কুনজর থেকে, অর্থের অভাব হবে না জীবনে
এই মন্দিরের স্থাপত্যশৈলী দক্ষিণ ২৪ পরগণার অন্যান্য মন্দিরের থেকে আলাদা। প্রায় ৭০ ফুট উচ্চতার এই মন্দিরের উপরে রয়েছে ত্রিশুলযুক্ত কলস‌। ত্রিখিলান প্রবেশপথ ও অলিন্দ এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য যা অন্যান্য মন্দিরের সঙ্গে এই মন্দিরকে আলাদা করেছে। চৌধুরীদের জমিদারি বহু আগেই বিলুপ্ত হয়েছে। তাই বর্তমানে এখানকার যাবতীয় কাজকর্ম দেখাশোনা করে কেশবেশ্বর শিব মন্দির কমিটি। পুজোর দিনগুলিতে বিশাল ভক্তের চাপ থেকে শুরু করে সবকিছু প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখেন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maha Shivratri 2026: জমিদারদের পত্তন করা কেশবেশ্বর শিব মন্দির এখনও মন্দিরবাজারের ঐতিহ্যের প্রতীক, জানুন ইতিহাস 
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement