advertisement

Maa Flyover Accident: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা! পরপর চারচাকা গাড়ির ধাক্কা, গুরুতর আশঙ্কাজনক ৩

Last Updated:

Maa Flyover Accident: রুবির মোড়ের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ফ্লাইওভারে থাকা আরও একটি চারচাকা গাড়িতে ও বাইকেও ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় তিনজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক।

মা ফ্লাইওভারে দুর্ঘটনা
মা ফ্লাইওভারে দুর্ঘটনা
কলকাতা: মা ফ্লাইওভারের উপর ফের দুর্ঘটনা। রুবির মোড়ের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর ফ্লাইওভারে থাকা আরও একটি চারচাকা গাড়িতে ও বাইকেও ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় তিনজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক।
ঘাতক গাড়িতে থাকা তিনজন সওয়ারিই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশ।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সায়েন্স সিটি-র দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি হঠাৎ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ মা ফ্লাইওভারে উঠেই ডিভাইডার এ ধাক্কা মারে। শুধু তাই নয় ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি কিছুটা এগিয়ে সামনে থাকা অন্য একটি চার চাকা গাড়ি ও একটি বাইকে ধাক্কা মারে।
advertisement
ঘাতক গাড়িতে থাকা তিনজনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছে । ঘাতক গাড়ির ড্রাইভারের শারীরিক কোনও আঘাত না থাকলেও কথা বলার অবস্থায় না থাকায় তিনি মানসিক ভাবে স্থিতিশীল না থাকায় তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।
ঘাতক গাড়িতে থাকা মোট চারজন এসএসকেএম এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে। তবে ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা গাড়ির গতি অতিরিক্ত ছিল না খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maa Flyover Accident: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা! পরপর চারচাকা গাড়ির ধাক্কা, গুরুতর আশঙ্কাজনক ৩
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement