advertisement

Kalyan Banerjee-Mahua Moitra: সংঘাত অতীত, মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণের 'অনেকদিন পর' সখ্য! ছবিতে তোলপাড়, বিয়েবাড়িতে কী এমন ঘটল?

Last Updated:

Kalyan Banerjee-Mahua Moitra: অনেকদিন ধরেই কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত বিষয় ছিল।

ফের সখ্য দুই সাংসদের
ফের সখ্য দুই সাংসদের
নয়াদিল্লি: রাজনীতিতে চমকই শেষ কথা। রাজনীতিতে যে চিরশত্রু বলে কিছু হয় না, এই প্রচলিত প্রবাদটিই যেন আরও একবার প্রমাণিত হল রবিবার রাতে। দীর্ঘদিনের সংঘাত আর বাগযুদ্ধের শেষে খোশমেজাজে গল্প করতে দেখা গেল তৃণমূলের দুই হেভিওয়েট সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ ও সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের কন্যার বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনেই। সেখানেই মহুয়া-কল্যাণের এহেন আচরণে চমকে গেলেন অনেকেই।
অনেকদিন ধরেই কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত বিষয় ছিল। সংসদীয় কমিটির বৈঠক থেকে শুরু করে প্রকাশ্য জনসভা— একে অপরকে বারবার বিঁধেছেন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার সঙ্গে বাদানুবাদের জেরে এক সময় সংসদীয় দলের চিফ হুইপের পদও ছেড়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রও পালটা ‘নারীবিদ্বেষী’ তকমা দিয়ে আক্রমণ শানিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করেছিলেন এই ঝগড়া মেটাতে।
advertisement
কিন্তু রবিবার রাতে সাগরিকা ঘোষের মেয়ের বিয়েতে দেখা গেল একেবারে অন্য ছবি। সমস্ত রাগ, তিক্ততা ঝেড়ে ফেলে খোশমেজাজে একে অপরের সঙ্গে গল্পে মাতলেন দুই সাংসদ। শুধু কুশল বিনিময়ই নয়, পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুললেন তাঁরা। পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
সবমিলিয়ে সহকর্মী হলেও উভয়ের সম্পর্ক যে একেবারে তিক্ত হয়ে উঠেছিল, সে সব ভুলে উভয়েই যে নিজেদের মধ্যে ফের সখ্য গড়ে তুললেন, সেটাই স্পষ্ট হল সাগরিকা ঘোষের মেয়ের বিয়েতে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kalyan Banerjee-Mahua Moitra: সংঘাত অতীত, মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণের 'অনেকদিন পর' সখ্য! ছবিতে তোলপাড়, বিয়েবাড়িতে কী এমন ঘটল?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতের তাপমাত্রা সামান্য বাড়ল, শীতের আমেজ আর কত দিন থাকবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
রাতের তাপমাত্রা সামান্য বাড়ল, শীতের আমেজ আর কত দিন থাকবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • রাতের তাপমাত্রা সামান্য বাড়ল

  • শীতের আমেজ আর কত দিন থাকবে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement