advertisement

বারবার 'অবজারভেশন' তালিকায় নাম! হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও-র মৃত্যু... কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল পরিবার

Last Updated:

কালিয়াচকের সুজাপুরে বিএলও আনিকুল আলম কমিশনের অবজারভেশন তালিকায় নিজের ও পরিবারের নাম দেখে মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, পরিবার ও তৃণমূল ক্ষুব্ধ.

বারবার তালিকায় নাম! হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও-র মৃত্যু...
বারবার তালিকায় নাম! হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও-র মৃত্যু...
ঝন্টু মন্ডল, কালিয়াচক: মালদহের কালিয়াচকের সুজাপুরে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে বুথ লেভেল অফিসারের মৃত্যু। প্রথমবার হেয়ারিং এর পরেও নিজের নাম দ্বিতীয়বার ‘অবজারভেশন’ তালিকায় ওঠে ওই বিএল ও-র। নতুন করে তথ্য যাচাইয়ের সম্ভাবনা তৈরি হয়। একইসঙ্গে তাঁর বুথের আরও ৪৪ জনের নাম আসে কমিশনের অবজারভেশন তালিকায়। এরপরেই মানসিক চাপে পড়ে যান তিনি। সুজাপুর বিধানসভার ১৪৪ নম্বর বুথের বিএলও আনিকুল আলমের(৫৪) মৃত্যুতে ক্ষোভ পরিবারের।
মালদহের কালিয়াচক হাইস্কুলের ভূগোল বিভাগের শিক্ষক আনিকুল। এবার এস আই আর-এর কাজে বিএলও হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। পরিবার ও প্রতিবেশীদের দাবি, বুথে অনেকের নাম কমিশনের নতুন অবজারভেশন তালিকায় রয়েছে জানার পরেই মানসিক চাপ অনুভব করেন তিনি। গতকাল সকালেও একবার ডাক্তার দেখানো হয়। সেই সময় চিকিৎসক তাঁকে বিশ্রামের পরামর্শ দেন। কিন্তু, এরপরেও এস আর সংক্রান্ত কাজের জন্য দুপুরে বিডিও অফিসে যান তিনি। সেখান থেকে ফিরে এসে রাতে অসুস্থতা বোধ করেন। কালিয়াচকের বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় অসুস্থ আনিকুলকে। আজ সকাল ৯ টা নাগাদ সেখানে মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
এই ঘটনার পর এসআইআর প্রক্রিয়ার কাজকর্ম নিয়ে সরব হয়েছে মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের স্কুল শিক্ষক। নিজে বি এল ও হিসেবে কাজ করছেন। অথচ, তাঁর এবং পরিবারের সদস্যদের নামেই নোটিশ পাঠিয়েছে কমিশন। প্রথমবার তাঁর, স্ত্রীর, এবং ছেলের নামে হেয়ারিং এর নোটিশ আসে।পরিবারের আরও দাবি, একে কাজের মাত্রাতিরিক্ত চাপ। তারওপর বারবার নতুন লোকজনের নামে নোটিশ। এসবের জবাবদিহি করা, শেষে নিজের নামেও অবজারভেশন তালিকায় দেখে তিনি মানসিক চাপ অনুভব করেন। অসুস্থ হওয়ার পেছনে মানসিক চাপ কাজ করেছে বলে দাবি পরিবারের। এদিকে বিএলও-র মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হয়েছে শাসক দল তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বারবার 'অবজারভেশন' তালিকায় নাম! হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও-র মৃত্যু... কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল পরিবার
Next Article
advertisement
Kolkata Police: সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
  • কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা নির্দেশিকা

  • অমান্য করলে বিভাগীয় পদক্ষেপ বা শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহণ করা হবে

  • সংবেদনশীল/ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে না

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement