advertisement

Jhargram News: বিশ্বের অন্যতম সাহসী প্রাণী 'হানি বেজার' এখন ঝাড়গ্রামে! জানুন এই প্রাণীর অবাক করা বৈশিষ্ট্য

Last Updated:

Jhargram News: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে 'সবচেয়ে সাহসী প্রাণী' হিসেবে পরিচিত হানি বেজার বা মধু ভল্লুকের দেখা মিলল ঝাড়গ্রামের জঙ্গলে। বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় বন্দি হওয়া এই প্রাণীর উপস্থিতি রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণে এক নতুন দিগন্ত খুলে দিল।

ঝাড়গ্রামের জঙ্গলে দেখা মিলল বিশ্বের অন্যতম সাহসী প্রাণী 'হানি বেজার'-এর। (প্রতিনিধিত্ব মূলক ছবি)
ঝাড়গ্রামের জঙ্গলে দেখা মিলল বিশ্বের অন্যতম সাহসী প্রাণী 'হানি বেজার'-এর। (প্রতিনিধিত্ব মূলক ছবি)
ঝাড়গ্রাম, রঞ্জন চন্দ: সবুজে ঘেরা জঙ্গলমহল। বিভিন্নবার এই জঙ্গলমহলে একাধিক প্রাণীর অস্তিত্ব মিলেছে। জঙ্গলমহলের প্রধান প্রাণী হাতি, তবে এই জঙ্গলে রয়েছে বন শুয়োর, বন বিড়াল, ময়ূরও। প্রাণীবৈচিত্র্যে ঝাড়গ্রাম জেলা রাজ্যের মানচিত্রে বরাবরই উপর দিকে। এবার ঝাড়গ্রামের জঙ্গলে মিলল বিরল হানি বেজারের সন্ধান। বন দফতরের লাগান ট্রাপ ক্যামেরায় ধরা পড়েছে এশিয়ান হানি বেজারের ছবি। রাজ্যের মধ্যে সম্ভবত দ্বিতীয়বার এই প্রাণীর উপস্থিতির প্রমাণ মিলল বলে বন দফতরের একাংশের মত। তবে এমন বিরল প্রজাতির প্রাণীর অস্তিত্ব মেলায় কেউ রীতিমতো আনন্দিত বন বিভাগ।
কয়েকদিন আগে বেলপাহাড়ির বাঁশপাহাড়ির জঙ্গলে ট্রাপ ক্যামেরায় ভালুকের পাশাপাশি ধরা পড়ে হানি বেজারের ছবিও। তার আগে ভুলাভেদা জঙ্গলেও ভালুকের অস্তিত্ব মিলেছিল। বন দফতরের মতে, জঙ্গল বৃদ্ধি, খাদ্য ও জলের সংস্থান এবং মানুষের সচেতনতা বাড়ার ফলেই প্রাণীকুলের উপস্থিতি বাড়ছে।
advertisement
advertisement
হানি বেজার ছোট থেকে মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী। শরীর মজবুত, পা শক্তিশালী এবং নখ ধারালো। সাধারণত কালচে রঙের লোম, পিঠের দিকে হালকা ধূসর বা সাদাটে ছাপ থাকে। অত্যন্ত নির্ভীক ও আক্রমণাত্মক স্বভাবের জন্য পরিচিত। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা-সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখা মেলে। জঙ্গল, ঘাসভূমি ও পাহাড়ি এলাকায় বসবাস করে। মাটির গর্ত বা পরিত্যক্ত গর্তে আশ্রয় নেয়। মধু, মৌমাছির লার্ভা, ইঁদুর, সাপ, পোকামাকড় ও ফল এদের খাদ্যতালিকায় থাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, গত বছর ৬০ হাজার হেক্টর এলাকার মধ্যে ২০ শতাংশ জমিতে উদ্ভিদ সমীক্ষা চালায় ঝাড়গ্রাম বন দফতর। ১২ রেঞ্জের ৩৬টি বিটে তিনদিন ধরে সমীক্ষায় ৪৯টি বিপন্ন গাছ ও ৪০টি ক্লাইম্বার চিহ্নিত হয়। ফলে ফ্লোরার পাশাপাশি ফনা বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছে বন দফতর। দিনের পর দিন জঙ্গলমহলের বিভিন্ন জঙ্গলে বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় প্রাণীর অস্তিত্ব, ভালুক-সহ ময়ূরের উপস্থিতি প্রমাণ করে জঙ্গলমহলের খাদ্যের প্রাচুর্যতা এবং বসবাসের জন্য উপযোগী। বন দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, জঙ্গলে জীববৈচিত্র ভাল জায়গাতেই রয়েছে। বনকর্মীরা নিয়মিত কাজ করছেন। জঙ্গল, বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান হয়েছে বন বিভাগের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: বিশ্বের অন্যতম সাহসী প্রাণী 'হানি বেজার' এখন ঝাড়গ্রামে! জানুন এই প্রাণীর অবাক করা বৈশিষ্ট্য
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement