মাদক নিয়ে জিরো টলারেন্স নীতি জেলা পুলিশের! রাতের অন্ধকারে মাদক হাতবদল রুখল পুলিশ! গ্রেফতার ব্যবসায়ী, উদ্ধার লক্ষাধিক টাকার জিনিস
- Reported by:BISWAJIT MISRA
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। মাদক পাচার রুখতে বিভিন্ন জায়গায় চলছে অভিযান।
বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: রাতের অন্ধকারে মাদক হাতবদল। হাতবদলের আগে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক। ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি। ১০৩ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার ব্যবসায়ী।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে গভীর রাতে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কের গান্ধী মোড় এলাকায় সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে আটক করে ফাঁসিদেওয়া থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিধাননগর থেকে ঘোষপুকুরে মাদক পাচারের হাতবদলের আগে অভিযুক্তের হেফাজত থেকে ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা। ধৃত সুরজিৎ সরকার, বিধাননগরের বাসিন্দা। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
advertisement
এর আগেও অন্ধকারে চলছিল মাদক হাতবদল। কিন্তু হঠাৎ হানায় দুটি আলাদা আলাদা এলাকায় জোড়া মাদক পাচার রুখে দিল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুইজনকে। উদ্ধার ৫০ লক্ষ টাকার মাদক সামগ্রী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড় সাফল্য। জানা গিয়েছে, সে সময় খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের কোয়াটার মোড়ে মাদক পাচার করতে জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত মহম্মদ রফিকুল। দিন কয়েক আগে মালদার কালিয়াচক থেকে মাদক নিয়ে পানিট্যাঙ্কিতে হাতবদলের ছক ছিল। খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে আটক করে তল্লাশি চালায়।
advertisement
সেই তল্লাশিতে উদ্ধার করা হয়েছিল প্লাস্টিক টিফিনে ভর্তি মাদক সামগ্রী। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ২০৪ গ্রাম বলে জানা গিয়েছে। যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। অন্যদিকে বাগডোগরার মুনি চাবাগান এলাকাতেও মাদকের হাতবদল রুখে দিয়েছে পুলিশ। সেখানেও লক্ষাধিক টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2026 11:44 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
মাদক নিয়ে জিরো টলারেন্স নীতি জেলা পুলিশের! রাতের অন্ধকারে মাদক হাতবদল রুখল পুলিশ! গ্রেফতার ব্যবসায়ী, উদ্ধার লক্ষাধিক টাকার জিনিস






