advertisement

Jalpaiguri News: কোটি টাকার প্রকল্প এখন আগাছায় ঢাকা, বোটিং থেকে ক্যাফেটেরিয়া রয়ে গেল স্বপ্ন! গ্রিন সিটি পার্ক আজও অধরা

Last Updated:

Jalpaiguri News: ধূপগুড়িতে কোটি টাকার গ্রfন সিটি পার্ক প্রকল্প আজও অসম্পূর্ণ। ২০১৮ সালে কাজ শুরু হলেও অগ্রগতি থমকে।

+
News18

News18

জলপাইগুড়ি, সুরজিৎ দে: কোটি টাকার সরকারি সম্পত্তির বেহাল দশা! অসম্পূর্ণ অবস্থায় নজরের আড়ালেই ধুঁকছে মনোরঞ্জক এই স্থানের ভবিষ্যত। ধূপগুড়িতে গ্রিন সিটি পার্ক এখনও অধরা। প্রশ্নের মুখে প্রকল্পের ভবিষ্যৎ! জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে কেন্দ্রীয় সরকারের গ্রিন সিটি প্রকল্পের আওতায় প্রস্তাবিত পার্ক আজও বাস্তবের মুখ দেখেনি।
দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে গিলান্ডি নদী সংলগ্ন জলাভূমিতে এই পার্ক গড়ে ওঠার কথা ছিল। বাম আমলে জলাভূমি ও কিছু কৃষিজমি অধিগ্রহণের পর ধুপগুড়ি পুরসভা এলাকাটিকে সংস্কার করে আধুনিক পার্ক তৈরির উদ্যোগ নেয়।
আরও পড়ুন: রাস্তা নির্মাণে বরাদ্দ দেড় কোটির বেশি টাকা, অথচ জুতো ঘষলে উঠে আসছে পিচ! কাজ দেখে রণংদেহী মেজাজে জনতা
২০১৮ সালে গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ হয় এবং কাজ শুরু হয়। পরিকল্পনায় ছিল বোটিং, ক্যাফেটেরিয়া সহ নানা বিনোদনমূলক ব্যবস্থা। প্রথম ধাপে জলাভূমির পাড় বাঁধানো, রাস্তা নির্মাণসহ কিছু কাজ হলেও তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আংশিক কাজের পর আর তেমন অগ্রগতি হয়নি। বোল্ডার দিয়ে বাঁধানো অংশে ভাঙন শুরু হয়েছে বলেও দাবি তাঁদের। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় প্রকল্পের অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। এনিয়ে কৃষ্ণদেব রায় অভিযোগ করেন, বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার হয়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধুপগুড়ি তৎকালীন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে কাজ থেমে ছিল। ইতিমধ্যেই সম্পন্ন কাজের হিসেব পাঠানো হয়েছে এবং বাকি অংশের জন্য নতুন করে অর্থ ও এস্টিমেট পাঠানো হয়েছে। সব মিলিয়ে ধূপগুড়ির বাসিন্দাদের চোখ এখন একটাই প্রশ্ন, কবে বাস্তবায়িত হবে বহু অপেক্ষার এই গ্রিন সিটি পার্কের স্বপ্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: কোটি টাকার প্রকল্প এখন আগাছায় ঢাকা, বোটিং থেকে ক্যাফেটেরিয়া রয়ে গেল স্বপ্ন! গ্রিন সিটি পার্ক আজও অধরা
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement