Jalpaiguri Car Accident: কুকুরকে বাঁচাতে গিয়ে ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা, লাটাগুড়ির পথে গাড়ি উল্টে তরুণীর মৃত্যু! গুরুতর আহত একাধিক
- Reported by:SUROJIT DEY
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jalpaiguri Car Accident: জলপাইগুড়ির মৌলানি ওভারব্রিজে কুকুরকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় শহরের বাসিন্দা তরুণী পৌলমী বাগচীর মৃত্যু হয়েছে। দ্রুতগতির গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: কুকুরকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে দ্রুতগতির গাড়ির ধাক্কা, দুর্ঘটনায় এক মৃত্যু তরুণীর মৃত্যু। গুরুতর জখম ৪ জন। বৃহস্পতিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মৌলানি ওভারব্রিজে।
জানা গিয়েছে, এদিন রাতে জলপাইগুড়ি থেকে একটি যাত্রীবাহী গাড়িতে মোট ছয়জন লাটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মৌলানি ওভারব্রিজে ওঠার সময় আচমকা রাস্তার উপর একটি কুকুর চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়।
আরও পড়ুন: ভেঙেই পড়েছে সুখোই-৩০ MKI যুদ্ধবিমান, মৃত্যু দুই বায়ুসেনা অফিসারের! আছড়ে পড়ার সময় বিস্ফোরণ
সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্রান্তি থানার পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: আচমকা ট্রেনের কামরায় মহিলাকে দেখতে উপচে পড়ল ভিড়! স্টপেজ ছাড়াই ট্রেন থামল বেলদায়, তারপর? খুশির খবর
মৃত তরুণীর নাম পৌলমী বাগচী জলপাইগুড়ি শহরের বাসিন্দা। অন্যদিকে, দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
Location :
Jalpaiguri,West Bengal
First Published :
Mar 06, 2026 1:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri Car Accident: কুকুরকে বাঁচাতে গিয়ে ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা, লাটাগুড়ির পথে গাড়ি উল্টে তরুণীর মৃত্যু! গুরুতর আহত একাধিক











