ভেঙেই পড়েছে সুখোই-৩০ MKI যুদ্ধবিমান, মৃত্যু দুই বায়ুসেনা অফিসারের
নয়াদিল্লি: অসমের আকাশে প্রশিক্ষণের সময় ভারতীয় বায়ুসেনার একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমানের সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডার থেকে বিমানটি উধাও হয়ে যাওয়ার পরই বায়ুসেনা তল্লাশি অভিযান শুরু করেছে। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় বায়ুসেনা অফিসারের। স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেনেন্ট পুরভেশ দুরাগকর ছিলেন ওই বিমানে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনার পরেই যুদ্ধবিমানটির সন্ধানে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। গোটা এলাকা সন্ধান চালানোর পর অবশেষে অসমেরর কার্বি অ্যাংলং এলাকায় তা ভেঙে পড়ে বলে জানায় ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার তরফে এক্স পোস্ট করে জানানো হয়েছে, এসইউ-৩০- যু্দ্ধবিমানটি জোরহাট জোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে সন্ধ্যায় ‘টেক অফ’ করেছিল। ওড়ার কিছু ক্ষণ পরে ৭টা ৪২ নাগাদ শেষ বার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকাতেই রাতে তল্লাশি চালাচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার।
advertisement
IAF acknowledges the loss of Sqn Ldr Anuj and Flt Lt Purvesh Duragkar, who sustained fatal injuries in the Su-30 crash. All personnel of the IAF express sincere condolences, and stand firmly with the bereaved family in this time of grief.@DefenceMinIndia@SpokespersonMoD… pic.twitter.com/zUtfUJ2ewr
অসমের জোরহাটের বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ানে কিছুক্ষণের মধ্যেই গতকাল সন্ধেয় রাডার যোগাযোগ হারিয়ে ফেলে সুখোই-৩০ MKI যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযাগ শুরু করা হয় বলে আধিকারিকরা আগেই জানিয়েছিলেন। প্রতিরক্ষা আধিকারিকদের মতে, রাডারের সঙ্গে যোগাযোগ হারানোর আগে সন্ধে ৭টা ৪২ মিনিট নাগাদ গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে শেষবার যোগযোগ ছিল বিমানটির।
এদিকে সন্ধের সেই সময় নাগাদই প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। কার্বি অ্যাংলং জেলায় নীলিপ ব্লকের শোনা যায় শব্দ। কার্বি অ্যাংলং-এর স্থানীয় এক বাসিন্দা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “আমরা সন্ধেয় একটা যুদ্ধবিমান দেখতে পাই, সেটা নীচে নেমে আসছিল। তারপরেই একটা তীব্র শব্দ শোনা যায় এবং বিস্ফোরণ। চৌকিবালা থানা থেকে পুলিশ এসেছে। ওরা হেলিকপ্টার থেকে খোঁজ চালাচ্ছে। পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত, কিছুই পাওয়া যায়নি।”